শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন [gtranslate]
Headline
Headline
কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু হামের অন্ধকার ঠেকাতে মহেশখালীতে সুরক্ষার টিকা
আগামী শুক্রবার ও শনিবার জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটার ৮৫ তম বার্ষিক সভা
/ ২২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৩:১২ অপরাহ্ণ

মিজবাহ উদ্দীন আরজু ::

মহেশখালী উপজেলার সর্বোচ্চ দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটার ২দিন ব্যাপী ৮৫ তম বার্ষিক সভা অনুষ্ঠিত হচ্ছে আগামী শুক্রবার ও শনিবার (১২ ও ১৩ ডিসেম্বর-২৫ খ্রি.)
শুক্রবার বাদ ফজর থেকে জামিয়া ময়দানে এ সভা শুরু হয়৷ সভায় ২০২৫ শিক্ষাবর্ষে হিফজ সমাপ্তকারী ৩২ জন হাফেজদেরকে দস্তারে ফজিলত (বিশেষ সম্মাননা পাগড়ী) প্রদান করা হবে। এবং গত ২০২৪ শিক্ষা বর্ষের বার্ষিক পরীক্ষায় প্রতি শ্রেণীতে যারা ১ম স্থান অধিকার করেছেন তাদেরকেও পুরস্কৃত করা হবে।

সভায় দেশ বরেণ্য বহু ওলামায়ে কেরামগণ কুরআন ও হাদীসের আলোকে বয়ান করবেন বলে জামিয়া কর্তৃপক্ষ জানিয়েছে।

এর আগে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জামিয়ার পরিচালক আমাদের প্রতিনিধিকে নিশ্চিত করেছেন৷ সভা সফল করার জন্য স্ববান্ধব উপস্থিতি কামনা করেছেন, জামিয়ার পরিচালক মাওলানা আবদুল মুনয়েম ও নির্বাহী পরিচালক মাওলানা শামসুল আলম (জদীদ)।

পুরা বছর ধরে বার্ষিক সভার অপেক্ষা করে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। তাদের মধ্যে বিরাজ করে আনন্দঘন পরিবেশ। বার্ষিক সভার মেহমানদের আপ্যায়নে নিজেদের শ্রম, মেধাকে বিলিয়ে দেয় মাদরাসা কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page