শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
Headline :
মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ৪ জুন-উৎসবমুখর পরিবেশে প্রস্তুতি সম্পন্ন পুসাহ’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন; সভাপতি আশেক, সম্পাদক আরিফ মহেশখালীর মাটিতে ক্যাম্পাসের ডাক: চবির প্রাক্তনদের আবেগঘন সমাবেশ হিংসার দেয়ালে গণতন্ত্রের পোস্টার-অন্ধকারের অপচেষ্টা, আলোর পথে নির্বাচনী যাত্রা বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর দুই যুবক নিহত পুসাস শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত সাগরের অতল নীলিমায় নিভে গেল রশিদ মাঝির প্রাণপ্রদীপ জমি দখল ও চাঁদা দাবিতে যুবলীগ নেতা সালামত সিকদার সহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ শেষ মুহূর্তে উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে দ্বীপের একমাত্র টোলমুক্ত বিশাল পশুর হাট

আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে কোহেলিয়া নদী পুনরুদ্ধারের দাবিতে বাপার মানববন্ধন

বাঁচাও নদী, বাঁচাও মানুষ” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে কক্সবাজারের মহেশখালীতে কোহেলিয়া নদী পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কোহেলিয়া নদী রক্ষা কমিটি ও কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির যৌথ উদ্যোগে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের কোহেলিয়া নদী সংলগ্ন উত্তর নলবিলা আফজলিয়াপাড়া স্টেশন চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার সহ-সভাপতি, শিক্ষক ও সাংবাদিক আমিনুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাপা মহেশখালী শাখার সদস্য জাহাঙ্গীর আলম, কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নুরুল কাদের, সাধারণ সম্পাদক ছপুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সরওয়ার, লবণ ব্যবসায়ী আবু আহমদ, মুছা আলীসহ স্থানীয় জেলে, লবণ চাষী, পান চাষী ও সাধারণ জনগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, দখল ও ভরাটের কারণে মহেশখালীর ঐতিহ্যবাহী কোহেলিয়া নদী আজ অস্তিত্ব সংকটে পড়েছে। দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে নদীটি তার নাব্যতা হারিয়ে ফেলবে এবং এতে এলাকার হাজার হাজার মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে।
সভাপতির বক্তব্যে আমিনুল হক বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার আগেই ঘোষণা দিয়েছিলেন,স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের, খাল খনন ও পুনঃখনন কর্মসূচি, বাস্তবায়ন করা হবে। এ কর্মসূচির আওতায় প্রতি উপজেলা থেকে দুটি করে খাল বাছাই করার কথা বলা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার পক্ষ থেকে মহেশখালীর জন্য নির্বাচিত দুইটি খালের মধ্যে কোহেলিয়া নদীকে পুনঃখননের জন্য তালিকাভুক্ত করতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের কাছে জোর দাবি জানানো হচ্ছে।
বক্তারা আরও বলেন, কোহেলিয়া নদীর সঙ্গে মহেশখালীর মানুষের নিবিড় সম্পর্ক রয়েছে।
প্রায় লক্ষাধিক মানুষের জীবিকা এই নদীর ওপর নির্ভরশীল। তাই মহেশখালীর মানুষকে বাঁচাতে কোহেলিয়া নদী রক্ষার কোনো বিকল্প নেই।
মানববন্ধন থেকে দ্রুত দখল ও ভরাটমুক্ত করে কোহেলিয়া নদী পুনরুদ্ধার এবং নদীর নাব্যতা ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page