রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন [gtranslate]
Headline
Headline
অনলাইন আরবী ভাষা প্রশিক্ষণে বিএমটিটিআই’র প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মৌলানা ইয়াছিন কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
কালারমারছড়া কাদেরীয়া মজিদিয়া হাফেজিয়া মাদ্রাসার সভাপতি হলেন হোবাইব সজীব
/ ৩২১ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১০ অপরাহ্ণ

মহেশখালী প্রতিনিধি

মহেশখালী উপজেলার অন্যতম আদর্শ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনা কাদেরীয়া মজিদিয়া হাফেজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তরুণ সমাজসেবক ও সাংবাদিক হোবাইব সজীব। তিনি মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি এবং কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক।

হোবাইব সজীব ঐ এলাকার ঐতিহ্যবাহী খউস্বর ঘোষ্টির পরিবারের সন্তান। তিনি মরহুম জমিদার খায়রুল্লাহ মাতাব্বারের নাতি এবং ইসলাম মাতাব্বারের ভাই।

সাবেক সভাপতি আবু বক্কর ছিদ্দিক, পরিচালনা কমিটি ও স্থানীয় আলেম সমাজের মতামতের ভিত্তিতে তাঁকে সভাপতি নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

মোহাম্মদ হোসাইন ইব্রাহিম, আবু বক্কর ছিদ্দিক, মাহাবুব আলম মাতাব্বার, মৌঃ মুজিবুল হক ছিদ্দিকী, আলহাজ্ব মাওলানা ইসমাইল কাউসার, মাওলানা আমিনুল ইসলাম ও হাফেজ নুরুল আজম।

পরিচালনা কমিটির অন্যান্যরা হলেন:
সহসভাপতি: ফেরদৌস ফিরোজ, মোজাম্মেল হক
সাধারণ সম্পাদক: সরওয়ার কামাল
সহ সাধারণ সম্পাদক: হাফেজ আব্দুল মালেক
অর্থ সম্পাদক: বদিউল আলম সওদাগর
সহ অর্থ সম্পাদক: বদিউল আলম
সদস্য: রেসালত কদির, জাফর আলম, কামরুল হাসান (আল আমিন লাইব্রেরী), নুরুল কবির সওদাগর, জসিম উদ্দিন সওদাগর, আবু ছৈয়দ, এম আব্দুস ছত্তার, মোর্শেদুল আজিম টিপু।

নতুন সভাপতি নির্বাচিত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। শিক্ষক মাহফুজুল হক বলেন, “যোগ্য ও মেধাবী তরুণ সভাপতি পেয়ে শিক্ষক পরিবার এবং কুরআনের পাখিরা আনন্দিত। তাঁর নেতৃত্বে মাদ্রাসার মান আরও উন্নত হবে।”

গত এক সপ্তাহে নতুন সভাপতি ও কমিটির উদ্যোগে মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সভাপতি হোবাইব সজীব বলেন, “আল্লাহ আমাকে এই প্রতিষ্ঠানের খেদমত করার সুযোগ দিয়েছেন। আমি আপনাদের সহযোগিতা নিয়ে কাদেরীয়া মজিদিয়া হাফেজিয়া মাদ্রাসাকে একটি মডেল দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করব ইনশাআল্লাহ।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page