শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন [gtranslate]
Headline
Headline
অনলাইন আরবী ভাষা প্রশিক্ষণে বিএমটিটিআই’র প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মৌলানা ইয়াছিন কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
কুতুবজোমে অসম্পূর্ণ রাস্তার দুর্ভোগে জনসাধারণ শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি
/ ২২৪ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৬ অপরাহ্ণ

মহেশখালী প্রতিনিধি

মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের বড় কবরস্থানের দক্ষিণ পাশের একটি গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে যায়। কোথাও কোথাও এক গলা পর্যন্ত পানি উঠে যায়, যা শিশু ও বৃদ্ধদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার সংস্কার কাজের টেন্ডার হলেও অর্ধেক কাজ করে ফেলে রাখা হয়েছে। রাস্তার কিছু অংশে ইট বসানো হলেও মূল সমস্যার জায়গাগুলো এখনো অরক্ষিত। প্রায় ৬–৭ মাস ধরে কাজ বন্ধ থাকায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। কাজ সম্পূর্ণ না করে প্লেট বসিয়ে রাখায় পানি চলাচল ব্যাহত হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের কাছে বারবার অনুরোধ জানালেও কোনো সাড়া মেলেনি। প্রতিদিন এই রাস্তায় ৫–৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী চলাচল করে। বিশেষ করে ছাত্রীদের পানির মধ্যে দিয়ে যেতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। হাঁটু পর্যন্ত পায়জামা গুটিয়ে রাস্তা পার হতে হচ্ছে, যা তাদের জন্য বিব্রতকর।

এলাকাবাসীর অভিযোগ, বরাদ্দ পাওয়া সত্ত্বেও কাজের যথাযথ বাস্তবায়ন হয়নি। টেন্ডার ও সাইনবোর্ড ঝুলানোর পরও কাজ অসম্পূর্ণ রেখে দেওয়ায় সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে।

জনগণের আকুল আবেদন—দ্রুত এই গুরুত্বপূর্ণ রাস্তাটির কাজ সম্পন্ন করা হোক। বর্ষা মৌসুমে যেন জনসাধারণ ও শিক্ষার্থীরা নিরাপদে চলাচল করতে পারে, সেই উদ্যোগ নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page