বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Headline :
অনলাইন আরবী ভাষা প্রশিক্ষণে বিএমটিটিআই’র প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মৌলানা ইয়াছিন কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

গোরকঘাটার বিতর্কিত নারী তসলিমা সিকদার মুন্নীর বিরুদ্ধে আলেম সমাজের স্মারকলিপি

oplus_2

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

গোরকঘাটার আলোচিত ও বিতর্কিত নারী তসলিমা আক্তার মুন্নী ওরফে সায়েদা তসলিমা সিকদার মনির বিরুদ্ধে ন্যায়বিচারের দাবিতে আলেম সমাজ মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মহেশখালী থানার অফিসার ইনচার্জ বরাবর স্মারকলিপি দিয়েছেন।

সোমবার দুপুরে ‘গোরকঘাটা উলামা ঐক্য পরিষদ’-এর ব্যানারে এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ও হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মহেশখালীর সন্তান আল্লামা ওভাইদুল কাদের নদভীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার শীর্ষ আলেম-ওলামাগণ।

স্মারকলিপিতে তসলিমা মুন্নীর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়।

এর মধ্যে রয়েছে- দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষত ফেসবুকে আলেম সমাজ ও স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য প্রচার।
ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে মিথ্যা মামলা ও হয়রানিমূলক কার্যক্রম পরিচালনা। মাদ্রাসা ভাংচুর ও মাদ্রাসা ছাত্রীদের হুমকি প্রদান।হেফজখানার নিরাপত্তা বিঘ্নিত করার মতো কর্মকাণ্ডে জড়িত থাকা ও ব্যক্তিগত প্রভাব খাটিয়ে প্রশাসনিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি।

অভিযোগকারীদের একজন হেফজত উল্লাহ জানান- তিনি দীর্ঘদিন স্থানীয়ভাবে বসবাস করছেন। অভিযুক্ত নারী ফেসবুক আইডি Sayeda Taslima Shikder Moni থেকে মিথ্যা তথ্য প্রচার ও অশোভন কাজে লিপ্ত হয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন। এ কারণে এলাকার ধর্মপ্রাণ মানুষ ক্ষুব্ধ হয়ে আলেম সমাজের মাধ্যমে প্রশাসনের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেছেন।

আলেম সমাজের নেতারা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গোরকঘাটা হেফজখানার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ সময় কর্মকর্তাগণ তাদের অভিযোগের কথা শোনের এবং এ নিয়ে তদন্তপূর্বক ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page