বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
Headline :
অনলাইন আরবী ভাষা প্রশিক্ষণে বিএমটিটিআই’র প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মৌলানা ইয়াছিন কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

ছোট মহেশখালী উম্বনিয়া পাড়ায় মসজিদ নির্মাণে সৌদি প্রবাসী কামাল রনির মহতী উদ্যোগ

শেখ আব্দুল্লাহ
ছোট মহেশখালী ইউনিয়নের উম্বনিয়া পাড়া চেকিয়া কাটা এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই নির্মাণ কাজের সূচনা উপলক্ষে এলাকাবাসীর মধ্যে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

নতুন ভবন নির্মাণের শুভ উদ্বোধন করেন সৌদি আরব প্রবাসী, সমাজসেবক ও এলাকার গর্ব কামাল রনি। তিনি মসজিদের ভবন নির্মাণ কাজে সহায়তার জন্য ব্যক্তিগত উদ্যোগে নগদ ৪ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন, যা এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের কমিটির সদস্যবৃন্দ, ইমাম ও মুয়াজ্জিন এবং স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। তারা সকলেই কামাল রনির এই মহতী কাজের প্রশংসা করে বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানে এভাবে নিঃস্বার্থ অনুদান প্রদান খুবই বিরল ঘটনা। এমন দানশীল ব্যক্তিরা সমাজে আলোর দিশা দেখায়।”

স্থানীয়রা আরও জানান, কামাল রনি একজন শান্ত স্বভাবের এবং পরোপকারী মানুষ হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরব প্রবাসে থাকলেও নিজের জন্মভূমি ও এলাকার মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে কখনও মুখ ফিরিয়ে নেননি। অধিকাংশ সময় তিনি নীরবে-নিভৃতে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে দান করে আসছেন। তার এমন নিঃস্বার্থ কর্মপ্রবণতা বর্তমান সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি বলেন, “কামাল রনি সাহেব আমাদের মসজিদের প্রতি যে অকুণ্ঠ সহযোগিতা দিয়েছেন, তা আমরা কখনও ভুলবো না। তাঁর এই অনুদানের ফলে মসজিদের ভবন নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।”

অনুষ্ঠান শেষে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ ইয়াকুব বিশেষ মোনাজাত পরিচালনা করেন, যাতে কামাল রনির সুস্থতা, সমৃদ্ধি এবং দানের কবুলিয়তের জন্য আল্লাহর দরবারে দোয়া করা হয়। উপস্থিত সবাই ‘আমিন’ বলে সাড়া দেন।

সত্যিই, সমাজে এমন নিঃস্বার্থ ও নীরব দানশীল ব্যক্তিরা যখন এগিয়ে আসেন, তখন সমাজ আলোকিত হয়, মূল্যবোধ জাগ্রত হয় এবং মানুষের হৃদয়ে নতুন করে আশার সঞ্চার ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page