শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
Headline :
মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ৪ জুন-উৎসবমুখর পরিবেশে প্রস্তুতি সম্পন্ন পুসাহ’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন; সভাপতি আশেক, সম্পাদক আরিফ মহেশখালীর মাটিতে ক্যাম্পাসের ডাক: চবির প্রাক্তনদের আবেগঘন সমাবেশ হিংসার দেয়ালে গণতন্ত্রের পোস্টার-অন্ধকারের অপচেষ্টা, আলোর পথে নির্বাচনী যাত্রা বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর দুই যুবক নিহত পুসাস শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত সাগরের অতল নীলিমায় নিভে গেল রশিদ মাঝির প্রাণপ্রদীপ জমি দখল ও চাঁদা দাবিতে যুবলীগ নেতা সালামত সিকদার সহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ শেষ মুহূর্তে উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে দ্বীপের একমাত্র টোলমুক্ত বিশাল পশুর হাট

জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটা’ মাদ্রাসার দুই দিনব্যাপী বার্ষিক সভা সফল ও স্বার্থক হওয়ার কামনা

মহেশখালী পৌরসভাস্থ ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটা আগামী দুই দিনব্যাপী বার্ষিক সভা আয়োজন করতে যাচ্ছে আগামীকাল শুক্রবার ও শনিবার ১২ ও ১৩ ডিসেম্বর। এতে দেশের খ্যাতনামা আলেম-ওলামা, অতিথি, অভিভাবক ও সাধারণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করছে জামিয়া কর্তৃপক্ষ।

বার্ষিক এই সভাকে সামনে রেখে প্রতিষ্ঠানের পরিবেশে উৎসবমুখর আবহ দেখা গেছে। শিক্ষার্থীরা প্রস্তুতি কাজে ব্যস্ত সময় পার করছে, অন্যদিকে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যেও রয়েছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ।

এ উপলক্ষে দূর প্রবাস মালয়েশিয়া থেকে শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন আবনায়ে জামিয়ার পক্ষে কুয়ালালামপুরের সিটি ওয়ান মসজিদের ইমাম মুহাম্মদ তকি উল্লাহ। তিনি বলেন—“জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটা শতবর্ষীয় ঐতিহ্যের বাহক। এই প্রতিষ্ঠানের বার্ষিক সভা যেন সফল, স্বার্থক ও বরকতময় হয়—আমি মহান আল্লাহর কাছে সেই দোয়া করছি।”

উল্লেখ্য, জামিয়া কর্তৃপক্ষ আশা করছে—দুই দিনব্যাপী এই অনুষ্ঠান ইসলামি শিক্ষার প্রসার, ছাত্রদের মনোবল বৃদ্ধি এবং সমাজে নৈতিকতার জাগরণে বিশেষ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page