শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন [gtranslate]
Headline
Headline
অনলাইন আরবী ভাষা প্রশিক্ষণে বিএমটিটিআই’র প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মৌলানা ইয়াছিন কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
ফয়সাল’স ডাইন-এর বিরুদ্ধে মিথ্যা সংবাদ: কউক কর্তৃপক্ষের বক্তব্যে পরিষ্কার হলো সত্য
/ ২৩২ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১২:১৪ অপরাহ্ণ
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক:

মহেশখালীতে জনপ্রিয় রেস্টুরেন্ট ফয়সাল’স ডাইন-এর বিরুদ্ধে একটি মহলের ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে স্থানীয় সচেতন মহলে সমালোচনার ঝড় উঠেছে।

এ বিষয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) থেকে পাওয়া অফিসিয়াল তথ্যে জানা যায়—“কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়িত মহেশখালী যাত্রী ছাউনির ৩টি দোকান স্পেস (প্রতিটি ১০৫ বর্গফুট), ১টি রেস্টুরেন্ট স্পেস (৯৩৩ বর্গফুট), ১টি পাবলিক টয়লেট কাম-ওয়াশরুম (৪৮৪ বর্গফুট) ও রেস্টুরেন্টের বর্ধিতাংশ হিসাবে ব্যবহৃত যাত্রী ছাউনির ছাদ স্পেস (৫৫০ বর্গফুট) মাসিক ভিত্তিতে জনাব মোহাম্মদ ফয়সাল আমিন (স্বত্বাধিকারী: ফয়সাল’স ডাইন) কে ভাড়া প্রদান করা হয় এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার নিমিত্ত ক্লিনিং স্পেস ব্যবহারের জন্য বিধি মোতাবেক বরাদ্দ প্রদান করা হয়। এ লক্ষ্যে ২০২৫ সালের ২৮ মে তারিখে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে জনাব মোহাম্মদ ফয়সাল আমিনের সাথে ভাড়া চুক্তি স্বাক্ষরিত হয়।”

কউকের এ ব্যাখ্যা থেকে স্পষ্ট হয়েছে— ফয়সাল’স ডাইন বৈধভাবে জায়গাটি ভাড়া নিয়ে পরিচালনা করছে এবং সেখানে কোনো অবৈধ দখল বা অননুমোদিত ব্যবহার নেই।

এদিকে, কিছু পক্ষের অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়িয়ে রেস্টুরেন্টটির সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টার বিষয়ে স্থানীয় ব্যবসায়ী মহল উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, “ফয়সাল’স ডাইন দীর্ঘদিন ধরে পর্যটক ও স্থানীয়দের জন্য একটি নিরাপদ ও পরিচ্ছন্ন খাবার পরিবেশ বজায় রেখেছে—এটি মহেশখালীর ভাবমূর্তি উজ্জ্বল করছে।”

জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে এমন ভিত্তিহীন সংবাদ বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page