শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন [gtranslate]
Headline
Headline
কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু হামের অন্ধকার ঠেকাতে মহেশখালীতে সুরক্ষার টিকা
কালারমারছড়ায় অপহরণের পর খু*ন : তোফাইলের মরদেহ উদ্ধার
/ ৩১১ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৮:৫২ পূর্বাহ্ণ
Oplus_16908288

মহেশখালী প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ায় অপহরণের পর খুনের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ আগস্ট) রাতে সন্ত্রাসীরা তোফাইল আহমদ (৩৫) নামের এক যুবককে অপহরণ করে নিয়ে যায়। রবিবার ভোরে কালারমারছড়া বাজারের দক্ষিণে কাউল্যার ব্রিজ সংলগ্ন বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কালারমারছড়া বাজারের পশ্চিমে আটদোনা ঘোনায় এ মৌসুমে চিংড়ী চাষ করছিলেন মরহুম ছিদ্দিক মাতাব্বরের পুত্র তোফাইল ও তার সহযোগীরা। রবিবার ভোর রাতে একদল সশস্ত্র ডাকাত ওই ঘোনায় হামলা চালিয়ে তোফাইলকে জিম্মি করে নিয়ে যায়। পরে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে কাউল্যার ব্রিজের পাশে বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করেন।

হঠাৎ এ হত্যাকাণ্ডে এলাকায় শোকের মাতম নেমে এসেছে।মহেশখালী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানায়। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে, তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page