
বিশেষ প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযান চালিয়ে ২ টি একনলা বন্দুক ও ২ টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
রবিবার (১০ আগস্ট) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১০ আগস্ট ২০২৫ তারিখ রবিবার ভোর ৫ টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক মহেশখালী থানাধীন ধলঘাট পাড়া সংলগ্ন এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে অভিযান চলাকালীন উক্ত আস্তানায় তল্লাশি চালিয়ে ২ টি দেশীয় একনলা বন্দুক ও ২ টি দেশীয় অস্ত্র উদ্ধার করে এসময় সন্ত্রাসীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র থানায় জমা দেওয়া হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


