শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন [gtranslate]
Headline
Headline
অনলাইন আরবী ভাষা প্রশিক্ষণে বিএমটিটিআই’র প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মৌলানা ইয়াছিন কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
মহেশখালীতে জনগণের অভাব-অভিযোগ নিয়ে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত
/ ২২৫ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৬ অপরাহ্ণ

শেখ আব্দুল্লাহ

সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ গণশুনানিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

গণশুনানিতে উপস্থিত নাগরিকরা শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, ভূমি, কৃষি, ভিজিএফ-ভিজিডি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং স্থানীয় সমস্যা নিয়ে নানা অভিযোগ ও অভাব-অভিযোগ তুলে ধরেন। কেউ কেউ রাস্তা-ঘাট সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবি জানান, আবার কেউ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষক সংকট নিরসন, চিকিৎসা সেবা বাড়ানো ও কৃষকদের সহায়তা প্রদানের আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেদায়েত উল্লাহ গণশুনানিতে সভাপতিত্ব করেন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে সরাসরি অভিযোগ শোনেন এবং অনেক সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন। যেসব অভিযোগ দ্রুত সমাধান সম্ভব নয়, সেগুলো লিখিতভাবে গ্রহণ করে উচ্চ পর্যায়ে প্রেরণের আশ্বাস দেন কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, “গণশুনানি হলো জনগণের সরাসরি অংশগ্রহণের একটি কার্যকর প্ল্যাটফর্ম। এখানে মানুষ নিজের কথা বলতে পারে, আমরা সরাসরি শুনে পদক্ষেপ নেই। সরকারের লক্ষ্য হলো—সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।”

সাপ্তাহিক এই গণশুনানিকে স্থানীয়রা অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তারা জানান, এমন কার্যক্রমের মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হচ্ছে এবং সাধারণ মানুষের আস্থাও বৃদ্ধি পাচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page