শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন [gtranslate]
Headline
Headline
কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু হামের অন্ধকার ঠেকাতে মহেশখালীতে সুরক্ষার টিকা
মহেশখালীতে মাদক কারবারীদের বিরুদ্ধে ঘোনাপাড়াবাসীর থানায় অভিযোগ
/ ৪৫০ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৫:৪৩ অপরাহ্ণ

এম বশির উল্লাহ ◾

মহেশখালীতে মাদকবিরোধী প্রতিবাদ-মাদক কারবারীদের বিরুদ্ধে ৫নং ওয়ার্ডবাসীর থানায় অভিযোগ

কক্সবাজারের মহেশখালী পৌরসভার ৫নং ওয়ার্ড ঘোনাপাড়ায় মাদক কারবারীদের বিরুদ্ধে সরব হয়েছেন এলাকাবাসী। বুধবার (২৭ আগস্ট) বিকেলে অর্ধশতাধিক স্থানীয় বাসিন্দা মহেশখালী থানায় অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ঘোনাপাড়ার মোঃ ছিদ্দিক (প্রঃ মাইক্যা), তার স্ত্রী নইয়ারা বেগম ও রেজিয়া আক্তার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। প্রকাশ্যে ইয়াবা ও অন্যান্য মাদক বিক্রির কারণে স্থানীয় তরুণরা আসক্ত হয়ে পড়ছে এবং চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে।

অভিযোগে আরো বলা হয়, মাদক ব্যবসা বন্ধের প্রতিবাদ করলে অভিযুক্তরা এলাকাবাসীকে গালিগালাজ, হুমকি এমনকি মারধরের চেষ্টা চালায়। তারা আত্মঘাতী ঘটনা সাজিয়ে মিথ্যা মামলায় জড়ানোর ভয়ও দেখাচ্ছে।

এলাকাবাসীর দাবি, মাদকের ছোবলে পুরো মহল্লার সামাজিক পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। পরিবারগুলো অশান্তিতে রয়েছে। তারা অবিলম্বে মাদকচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

অভিযোগপত্রে এলাকার প্রবীণ, তরুণসহ অসংখ্য সচেতন নাগরিকের স্বাক্ষর রয়েছে। অভিযোগ জমা দেওয়ার সময় থানার সামনে এলাকাবাসী একত্রিত হয়ে মাদকবিরোধী প্রতিবাদ জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page