বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Headline :
অনলাইন আরবী ভাষা প্রশিক্ষণে বিএমটিটিআই’র প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মৌলানা ইয়াছিন কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

মহেশখালীতে মোবাইল কোর্ট পরিচালনা: এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযানে ৯ মামলায় ১৪,৫০০ টাকা জরিমানা

Oplus_16908288

শেখ আব্দুল্লাহ মহেশখালী
কক্সবাজারের মহেশখালীতে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বড় মহেশখালী ইউনিয়নের মাহারাপাড়া এলাকায় (গোরকঘাটা-জনতা বাজার সড়ক) এ অভিযান পরিচালনা করেন মহেশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবু জাফর মজুমদার। অভিযানে নৌবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের দায়ে সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল চালক ও মালিকদের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের করা হয়। এসময় মোট ১৪ হাজার ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আইন অমান্যকারীকে তাৎক্ষণিকভাবে জরিমানা ও মামলা দেওয়ার পাশাপাশি অনেক চালককে সতর্ক করা হয়।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার বলেন, “জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক চালক, কাগজপত্রবিহীন গাড়ি ও আইন না মানা চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন নাগরিকরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, সড়ক পরিবহন আইনের সঠিক প্রয়োগ হলে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে এবং শৃঙ্খলা ফিরে আসবে। তারা নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানান।
উল্লেখ্য, মহেশখালী উপজেলায় সম্প্রতি অপ্রাপ্তবয়স্ক চালকদের বেপরোয়া গাড়ি চালানো ও কাগজপত্রহীন যান চলাচল বেড়ে যাওয়ায় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান জনমনে স্বস্তি এনে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page