শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন [gtranslate]
Headline
Headline
কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু হামের অন্ধকার ঠেকাতে মহেশখালীতে সুরক্ষার টিকা
মহেশখালীতে ৬ষ্ট শ্রেণির ছাত্রী অপহরণ- পুলিশ দ্রুত উদ্ধার ও গ্রেপ্তার
/ ২০১ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ১০:২৬ অপরাহ্ণ
প্রতিবেদক আজকের মহেশখালী ◾
মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে অপহরণ করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছে এবং এ ঘটনায় মনির নামে অভিযুক্ত অপহরণকারীকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।
উদ্ধার হওয়া ১৩ বছর বয়সি ছাত্রী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ৭টার দিকে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় এক যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘটনার পর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন তৎপর হন। পরে দুপুর ২টার দিকে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান চালায় এবং দ্রুত মেয়েটিকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কিছু তথ্য দিয়েছে, যা তদন্তের স্বার্থে এখন প্রকাশ করা সম্ভব নয়। আটক ব্যক্তির নাম মোহাম্মদ মনির, সে একই এলাকার এরশাদ উল্লাহর পুত্র।”
স্কুলছাত্রীর বাবা বলেন, “ঘটনার পর আমরা ভীষণ ভয়ে ছিলাম। আল্লাহর রহমতে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আমার মেয়েকে নিরাপদে ফিরে পেয়েছি।”
মহেশখালী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, “ভিকটিমের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল, তবে মানসিকভাবে সে ভীতসন্ত্রস্ত। তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও কাউন্সেলিং দেওয়া হচ্ছে।”
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page