শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
Headline :
মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ৪ জুন-উৎসবমুখর পরিবেশে প্রস্তুতি সম্পন্ন পুসাহ’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন; সভাপতি আশেক, সম্পাদক আরিফ মহেশখালীর মাটিতে ক্যাম্পাসের ডাক: চবির প্রাক্তনদের আবেগঘন সমাবেশ হিংসার দেয়ালে গণতন্ত্রের পোস্টার-অন্ধকারের অপচেষ্টা, আলোর পথে নির্বাচনী যাত্রা বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর দুই যুবক নিহত পুসাস শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত সাগরের অতল নীলিমায় নিভে গেল রশিদ মাঝির প্রাণপ্রদীপ জমি দখল ও চাঁদা দাবিতে যুবলীগ নেতা সালামত সিকদার সহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ শেষ মুহূর্তে উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে দ্বীপের একমাত্র টোলমুক্ত বিশাল পশুর হাট

মহেশখালীতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

মহেশখালী প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহেশখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে মহেশখালী পৌরসভার পানবাজার দীঘি রোড থেকে বর্ণাঢ্য মিছিলটি শুরু হয়ে আদালত রোড প্রদক্ষিণ করে গোরকঘাটা চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে অংশ নেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এখলাছুর রহমান, এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কাইছার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও মহেশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডা. আবু তালেব, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল হক চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, যুবদল নেতা শওকত আলম, স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম, ছাত্রদল নেতা আরিফুল ইসলামসহ অন্যরা।

‘গুজবে কান দেবেন না, মনোনয়ন এখনো কাউকে হয়নি’ — প্রধান অতিথির দৃঢ় ঘোষণা – সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবু বক্কর সিদ্দিক বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহেশখালী-কুতুবদিয়া আসনে এখনো কাউকেই দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়ানো গুজবের কোনো ভিত্তি নেই। ফেসবুকের কথায় বিভ্রান্ত হবেন না। দলীয় উচ্চপর্যায়ের নির্দেশনা না আসা পর্যন্ত মহেশখালী বিএনপির কোনো সিদ্ধান্তই চূড়ান্ত নয়।”

তিনি আরও বলেন, “যদি কখনো দল আলমগীর ফরিদকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়, তাহলে আমরা তাঁকে মহেশখালী-কুতুবদিয়া বিএনপির পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করব। আমি নিজে তৃণমূল নেতাকর্মীদের পক্ষে নির্বাচনে অংশ নেব।”

আবু বক্কর সিদ্দিক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,
“বিগত ১৬ বছর জেল জুলুম, নির্যাতন মামলা- হামলা ও দমনপীড়ন সহ্য করে যারা দলকে আগলে রেখে রাজনীতি করেছে, যারা বিএনপির পতাকা ধরে রেখেছে, তাদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা বা অবিচার হলে মহেশখালীর মানুষ তা মেনে নেবে না। তৃণমূল কর্মীরা রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে।তার বক্তব্যে উপস্থিত নেতাকর্মীরা করতালির মাধ্যমে একাধিকবার সমর্থন জানান।

সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছিল। এই দিনটি কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং দেশপ্রেম, জাতীয় ঐক্য ও গণতন্ত্র রক্ষার প্রতীক।

ডা. আবু মুতালেব বলেন,“৭ নভেম্বরের চেতনা আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় — দলীয় ঐক্যই আন্দোলনের মূল শক্তি। ভেদাভেদ ভুলে আমরা যদি একসাথে কাজ করি, তাহলে গণতন্ত্রের সূর্য আবার উদিত হবে।”

সদস্য সচিব আমিনুল হক চৌধুরী বলেন,“তৃণমূল কর্মীরা আজও মাঠে আছে। কেন্দ্রের নেতারা যদি সেই শক্তিকে কাজে লাগান, তাহলে আগামীতে সরকারের গঠন সময়ের ব্যাপার মাত্র।”

মহেশখালীতে এমন একটি বর্ণাঢ্য মিছিল ও সমাবেশে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা গেছে। র‌্যালিতে অংশ নেওয়া কর্মীরা হাতে দলীয় পতাকা, ব্যানার ও শ্লোগানে মুখরিত করে তোলেন গোরকঘাটা চৌরাস্তা এলাকা।সমাবেশ ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

সভা শেষে সবাইকে শান্তিপূর্ণভাবে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আবু বক্কর সিদ্দিক বলেন,“আমরা সংহতির প্রতীক এই দিনটিকে সামনে রেখে প্রতিজ্ঞা করছি— কোনো ষড়যন্ত্রে বিভক্ত হব না, তৃণমূলের রক্ত-ঘাম দিয়ে গড়া বিএনপির পতাকা উঁচু রাখব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page