বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
Headline :
অনলাইন আরবী ভাষা প্রশিক্ষণে বিএমটিটিআই’র প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মৌলানা ইয়াছিন কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

মহেশখালী উপজেলা ও পৌর ছাত্রদলের শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবগঠিত মহেশখালী উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবকে শুভেচ্ছা জানিয়েছে মহেশখালী উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদল।

এসময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, পৌর ছাত্রদল নেতা সুলতান মাহমুদ তারেক, রায়হানুল ইসলাম ও জয়নাল আবেদীন।

বক্তব্যে উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান বলেন, “নতুন আহ্বায়ক কমিটির মাধ্যমে মহেশখালীতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। আমরা ছাত্রদল সবসময় দলের নেতৃত্বের পাশে আছি।”

পৌর ছাত্রদল নেতা সুলতান মাহমুদ তারেক বলেন, “নতুন কমিটি ছাত্র-যুব সমাজকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দলকে সুসংগঠিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাব।”

এছাড়া রায়হানুল ইসলাম বলেন, “দল ও নেতার নির্দেশে আমরা মাঠে থেকে কাজ চালিয়ে যাব। নতুন নেতৃত্ব আমাদের আরও অনুপ্রাণিত করেছে।”

আরও বলেন জয়নাল আবেদীন, “উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি মহেশখালীতে গণতান্ত্রিক আন্দোলনে গতি সঞ্চার করবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page