জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উপলক্ষে মহেশখালী উপজেলা ফুটবল দলের জার্সি উন্মোচন করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার হেদায়েত উল্লাহ’র কার্যালয়ে এই জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়।
এসময় ইউএনও হেদায়েত উল্লাহ বলেন,
“ক্রীড়ার মাধ্যমে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে হবে। মহেশখালী সবসময়ই প্রতিভাবান খেলোয়াড়দের জন্য পরিচিত। আমি আশা করি এবারের আসরেও মহেশখালী দল সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে।”
এছাড়া উপস্থিত অতিথিরা বলেন,
“ফুটবল শুধু খেলা নয়, এটি ঐক্য ও সৌহার্দ্যের প্রতীক। মাঠে খেলোয়াড়দের নৈপুণ্য মহেশখালীর সুনাম আরও বৃদ্ধি করবে।”
মহেশখালীর সকল শ্রেণীর নাগরিকদের মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি খেলোয়াড়দের সফল অংশগ্রহণের জন্য শুভকামনা জানানো হয়।