মহেশখালী উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কক্সবাজার জেলা কমিটির অনুমোদনে মহেশখালী উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে উপজেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় আবু বক্কর সিদ্দিককে আহ্বায়ক এবং আমিনুল হক চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে।
নতুন আহ্বায়ক কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন—এখলাছুর রহমান – আরিফুর কাদের চৌধুরী- এনামুল করিম চৌধুরী-রুহুল কাদের বাবুল- আবদুল মান্নান মাস্টার
– ফরিদ মিয়া আরমান
জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নার নির্দেশে জেলা বিএনপির দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত অনুমোদনপত্রে বলা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে জেলা কমিটির নিকট জমা দিতে হবে।
এই অনুমোদন আসে কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান-এর পরামর্শ ও নির্দেশক্রমে।