বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Headline :
অনলাইন আরবী ভাষা প্রশিক্ষণে বিএমটিটিআই’র প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মৌলানা ইয়াছিন কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

মাতারবাড়ির নারীদের স্বাবলম্বী করতে নকশিকাঁথা ও বুটিক প্রশিক্ষণ চালাচ্ছে ইপসা

 

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে নারীদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা। সংস্থাটি নারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে বুটিকস ও নকশিকাঁথা তৈরিতে দক্ষ করে তুলছে।

প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা এখন শুধু দক্ষ কর্মী নন, বরং পরিবার ও সমাজে স্বাবলম্বী নারী উদ্যোক্তা হিসেবেও পরিচিত। তাদের তৈরি নকশিকাঁথা ইতোমধ্যে দেশের বিভিন্ন বাণিজ্য মেলায় প্রদর্শিত হয়েছে এবং বিদেশেও রপ্তানি হয়ে সুনাম অর্জন করেছে।

ইপসার এই উদ্যোগে শতাধিক পরিবার নতুন আয়ের পথ পেয়েছে। বর্তমানে তারা অনলাইন ও অফলাইনে তাদের তৈরি নকশিকাঁথা বিক্রি করছেন। সম্প্রতি মহেশখালী উপজেলা পরিষদে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ইপসা প্রতিনিধি ড. প্রবাল বড়ুয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্লাহ, ধলঘাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহাতার ইকবাল দাদুল এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের প্রতি জনপ্রতি ১০ হাজার টাকা অনুদান হিসেবে দেওয়া হয়েছে।

ইপসা কর্তৃপক্ষ জানান, কোনো এজেন্সি বা বিক্রয় প্রতিষ্ঠান যদি তাদের পণ্য সরাসরি বিপণনের জন্য চুক্তিবদ্ধ হয়, তবে মাতারবাড়ির নারীরা আরও বেশি আর্থিকভাবে স্বাবলম্বী হবেন এবং নতুন উদ্যোক্তা তৈরির পথ সুগম হবে।

মাতারবাড়ির নারীদের নকশিকাঁথা শুধু কারুকাজ নয়, এটি তাদের সংগ্রাম, স্বপ্ন ও আত্মনির্ভরতার প্রতিচ্ছবি। ইপসা সমাজের সকলের প্রতি এই উদ্যোগের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page