শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন [gtranslate]
Headline
Headline
কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু হামের অন্ধকার ঠেকাতে মহেশখালীতে সুরক্ষার টিকা
সিপিপি স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধিতে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
/ ২১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৭:০৯ অপরাহ্ণ

শেখ আব্দুল্লাহ, মহেশখালী◾

সিপিপি স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে “দুর্যোগে জরুরি দ্রুত সাড়াদান ও অতি জোয়ার পর্যবেক্ষণ” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর আয়োজনে এবং সহযোগিতায় গত ২৭ ও ২৮ আগস্ট মহেশখালী উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে কুতুবজোম ইউনিয়ন ও পৌরসভার সিপিপি স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে হাতে-কলমে উপকূলীয় অঞ্চলের দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত সাড়াদান, সন্ধান ও উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা, মৃতদেহ ব্যবস্থাপনা, বিধ্বস্ত যোগাযোগ ব্যবস্থা সচলকরণ, সাড়াদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা, প্রয়োজনীয় সামগ্রী ব্যবস্থাপনা ও ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।


প্র্যাক্টিক্যাল সেশনে প্রশিক্ষকরা দুর্যোগকালে স্বেচ্ছাসেবকদের করণীয় ও বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব বর্ণনা করেন। এতে অংশগ্রহণকারীরা সরাসরি হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে দক্ষতা অর্জন করেন।

এছাড়া উপকূলীয় এলাকায় অতি জোয়ার পর্যবেক্ষণ, সমাজভিত্তিক সতর্কীকরণ বার্তা প্রচার, জোয়ারকালীন জরুরি সাড়াদান ও মনিটরিং ইউনিটের দায়িত্ব-কর্তব্য বিষয়ে ব্যবহারিক জ্ঞান দেওয়া হয়।

এই প্রশিক্ষণের মাধ্যমে মহেশখালী উপজেলার মোট ২৫৪ জন সিপিপি সদস্যকে আটটি ব্যাচে বিভক্ত করে ধাপে ধাপে ১৬ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে। এর মধ্যে ইতোমধ্যে চারটি ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এর অর্থায়নে Resilience Activity #6.1: Anticipatory Actions and Capacity Strengthening for DMCs, SMCs & CPP Project মহেশখালী উপজেলায় বাস্তবায়ন করছে উন্নয়ন সংস্থা সুশীলন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page