
প্রেস বিজ্ঞপ্তি
সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের কার্যকরী কমিটির এক আলোচনা সভা বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৫টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি স.ম ইকবাল বাহার চৌধুরী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এ.এম হোবাইব সজীব। সভায় বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী পরিষদের সভাপতি ইমাম খাইর, সহ-সভাপতি সাহাব উদ্দিন, সহ-সভাপতি আব্দুল মালেক সিকদার, সাংগঠনিক সম্পাদক এম দিদারুল করিম, অর্থ সম্পাদক আলা উদ্দিন আলো, নির্বাহী সদস্য শাহাদাত আলী জিন্নাহ, মিজবাহ উদ্দীন আরজু, কফিল বিন আমির, ইয়াছিন আরাফাত।
এছাড়া পর্যবেক্ষক সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শেখ আব্দুল্লাহ, মোহাম্মদ রাইহান উদ্দিন, শাহরিয়া, আলফাজ মামুন নুরী ও ইমরান হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন, “সাংবাদিকদের ঐক্যই হচ্ছে শক্তি। কোনো সাংবাদিক অন্যায়ভাবে হয়রানির শিকার হলে উপকূলীয় সাংবাদিক ফোরাম ঐক্যবদ্ধ হয়ে তার সমুচিত জবাব দেবে। অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে পেশাদার সাংবাদিকতার মর্যাদা রক্ষাই আমাদের প্রধান লক্ষ্য।”
সভায় সংগঠনের কল্যাণ তহবিল গঠনসহ আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


