মোঃ জাহেদ আলম◾উখিয়া-টেকনাফ
হাকিম আলী ফাউন্ডেশন প্রতি বছরের মতো এবারও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
সংগঠনের এই উদ্যোগ একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে, অন্যদিকে শিক্ষার্থীদেরও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নলবনিয়া আজিজুত তুলাবা নূরানী কে.জি. মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জাহাঙ্গীর আলম, শিক্ষক-শিক্ষার্থী এবং হাকিম আলী ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।
হাকিম আলী ফাউন্ডেশন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ সুরক্ষার জন্য নিয়মিত কাজ করছে। বৃক্ষরোপণ কর্মসূচি তারই একটি অংশ, যা স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় পালংখালীর সন্তান ও (SHED) এনজিও’র উপ-পরিচালক এডভোকেট জিয়াউর রহমান মুকুল সংগঠনের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন—
“পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। হাকিম আলী ফাউন্ডেশনের এই কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়।”