বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Headline :
অনলাইন আরবী ভাষা প্রশিক্ষণে বিএমটিটিআই’র প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মৌলানা ইয়াছিন কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

মহেশখালীর আকিল খান ফুল ফান্ডেড স্কলারশিপে যুক্তরাষ্ট্রগামী

শেখ আব্দুল্লাহ

মহেশখালী পৌরসভার দক্ষিণ হিন্দু পাড়া এলাকার তরুণ শিক্ষার্থী মো. আকিল খান যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। তিনি আসছে স্প্রিং-২০২৬ সেমিস্টার থেকে আইডাহো স্টেট ইউনিভার্সিটির (Idaho State University) কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড পারসুয়েশন ডিপার্টমেন্টে ‘মাস্টার অব আর্টস ইন কমিউনিকেশন’ প্রোগ্রামে পড়াশোনা করবেন।

সবচেয়ে আনন্দের বিষয় হলো, আকিল খান সেখানে পড়াশোনার সুযোগ পেয়েছেন ফুল ফান্ডেড স্কলারশিপে। এ স্কলারশিপের আওতায় দুই বছরের মাস্টার্স প্রোগ্রামের সকল খরচ বিশ্ববিদ্যালয় বহন করবে। পাশাপাশি তিনি থাকবেন গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে, যার মাধ্যমে একদিকে যেমন বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন, অন্যদিকে গবেষণায় সক্রিয় ভূমিকা রাখতে পারবেন।

তার পিতা শহিদুল ইসলাম খান ফেসবুকে এক আবেগঘন পোস্টে লিখেছেন—
“আলহামদুলিল্লাহ, আমাদের ছোট ছেলে মো. আকিল খান যুক্তরাষ্ট্রের আইডাহো স্টেট ইউনিভার্সিটিতে মাস্টার্সে ভর্তির সুযোগ পেয়েছে। সে ফুল ফান্ডেড স্কলারশিপে দুই বছর পড়াশোনা করবে এবং একই সঙ্গে গবেষণা সহকারী হিসেবে কাজ করবে। আমি তার সাফল্যে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে তার শিক্ষাজীবনে যাঁরা সহযোগিতা ও দোয়া করেছেন—সকল শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও আপনজনদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।”

তিনি আরও জানান, আল্লাহর রহমতে সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষ দিকে আকিল যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন। এজন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আকিল খানের বাড়ি গোরকঘাটা উচ্চ বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে। শৈশব থেকেই তিনি পড়াশোনায় মনোযোগী ছিলেন এবং নিজের লক্ষ্য নিয়ে ছিলেন স্পষ্ট। তার সাফল্যে পরিবার ও এলাকার মানুষের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে।

স্থানীয় শিক্ষাবিদ ও সমাজের বিশিষ্টজনেরা বলছেন, আকিল খানের এ অর্জন মহেশখালীর তরুণদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page