শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন [gtranslate]
Headline
Headline
কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু হামের অন্ধকার ঠেকাতে মহেশখালীতে সুরক্ষার টিকা
উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন ইঞ্জিনিয়ার সাজ্জাদ ইকবাল
/ ৪৭৮ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ণ
Oplus_16908288

মহেশখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ পুটিবিলা দাসি মাঝিরপাড়া গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান ইঞ্জিনিয়ার সাজ্জাদ ইকবাল উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন। তিনি ইনফরমেশন টেকনোলজি বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জনের লক্ষ্যে ৩০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার এডিলেড সিটির খ্যাতনামা Flinders University-এর উদ্দেশ্যে রওনা দেবেন।

সাজ্জাদ ইকবাল বিশিষ্ট সমাজসেবক আব্দুল গফুর কন্ট্রাক্টর ও মহেশখালী পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রওশন আরা গফুরের কনিষ্ঠ সন্তান। তিনি ইন্টারন্যাশনাল এনজিও Norwegian Refugee Council-এর কর্মকর্তা সোহরাব ইকবাল ও দৈনিক জনকণ্ঠের সাংবাদিক ফারুক ইকবালের ছোট ভাই।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাজ্জাদ ইকবাল দীর্ঘদিন ধরে পড়াশোনা ও গবেষণার প্রতি গভীর মনোযোগী ছিলেন। মহেশখালীর কৃতি সন্তান ফয়সাল আমিনের পরামর্শ ও আন্তরিক সহযোগিতায় তিনি অস্ট্রেলিয়ায় পড়াশোনার সুযোগ পান। অস্ট্রেলিয়ান সরকার আনুষ্ঠানিকভাবে অনুমতি দেওয়ার পর তিনি আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে ঢাকা থেকে রওনা দেবেন।

শিক্ষাজীবনে তিনি মহেশখালী কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুল থেকে প্রাথমিক, কক্সবাজার মডেল স্কুল ও ইলিয়াস আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে Electrical and Electronics Engineering-এ ডিপ্লোমা সম্পন্ন করেন।

তার পরিবার সকলের কাছে দোয়া কামনা করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page