শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন [gtranslate]
Headline
Headline
কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু হামের অন্ধকার ঠেকাতে মহেশখালীতে সুরক্ষার টিকা
মহেশখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
/ ৩৬৭ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৬:১৮ অপরাহ্ণ
Oplus_16908288

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহেশখালী উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ আগস্ট (শুক্রবার) বিকেলে মহেশখালী উপজেলা বিএনপির কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরী।

নেতাকর্মীদের ভীড় জমেছে কার্যলয়ে

সভাপতি আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক বলেন—
“বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের মানুষের স্বাধীনতা ও আত্মমর্যাদা প্রতিষ্ঠা করেছেন। সেই চেতনা আজও আমাদের আন্দোলনের মূল প্রেরণা। বর্তমান সময়ে দেশে গণতন্ত্রের কণ্ঠ রুদ্ধ করা হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এ অবস্থায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে আমাদের ঐক্যের শক্তি হিসেবে কাজে লাগাতে হবে। মহেশখালীর প্রতিটি ইউনিয়নে এই কর্মসূচি সফল করতে সকল নেতা-কর্মীকে প্রস্তুত থাকতে হবে।”

সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরী বলেন—
“আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে মহেশখালী উপজেলা বিএনপি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। আমরা একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করব। আগামী ৩ সেপ্টেম্বর মহেশখালী প্রমাণ করবে— বিএনপির প্রতি এখানকার মানুষের অকৃত্রিম ভালোবাসা রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার মধ্য দিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে আরও বেগবান করব। নেতা-কর্মীরা যেন ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকে, সে আহ্বান জানাই।”

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আনোয়ার পাশা, ৮ ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদকবৃন্দ, উপজেলা ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতারা।

বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে এ দেশের মানুষের অধিকার রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। তাই প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দের নয়, এটি আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনের নতুন শপথ নেওয়ার দিনও বটে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page