বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Headline :
শাপলাপুর স্কুল মাঠে পান বাজার মাতারবাড়ী স্বাস্থ্য কেন্দ্রে অবহেলার অভিযোগ, প্রসূতি মায়ের মৃত্যু মাতারবাড়ী ইউপি নির্বাচনে মহিলা পদপ্রার্থী হিসেবে আলোচনায় সাবেক মেম্বার সামিমা বেগম (রহিমা) লোভের কটেজ ভাঙতেই স্বস্তির নিশ্বাস ফেলল সোনাদিয়া সোনাদিয়ার বুকে অবশেষে রাষ্ট্রের পদচারণা: অবৈধ দখলের বিরুদ্ধে যৌথ বাহিনীর কঠোর অভিযান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী আজ উন্নয়নের আড়ালে স্বার্থের রাজনীতি: মহেশখালী রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মহেশখালীতে ফজল বাহিনীর ৪ সদস্য আটক মহেশখালীতে অস্ত্র-গোলাবারুদসহ জলদস্যু জমির উদ্দিন আটক মহেশখালীতে জমি নিয়ে সংঘর্ষ: ভাইয়ের নেতৃত্বে হামলায় নারীসহ আহত ১২, থানায় এজাহার

মহেশখালীতে সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিকে উপর হামলা

নিজস্ব প্রতিবেদক।।

মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়ায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জাতীয় দৈনিক সকালের সময়-এর মহেশখালী প্রতিনিধি সাংবাদিক সেলিম উল্লাহ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে গুরুতর আহত অবস্থায় তাকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথা, কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খোন্দকারপাড়া এলাকায় আদালতে মামলাধীন ১৪৪ ধারার নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে। এ ঘটনায় চিহ্নিত ভূমি দস্যু নুরুল কবিরকে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়।
ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক শাহাবুদ্দিন সিকদার ও সেলিম উল্লাহ ঘটনাস্থলে যান এবং নিরাপদ দূরত্ব থেকে ছবি ও ভিডিও ধারণ করেন। এ সময় পুলিশ নুরুল কবিরকে আটক করে। অভিযোগ রয়েছে, এতে ক্ষিপ্ত হয়ে নুরুল কবিরের পুত্র লুতু মিয়া, জুনু বিবি’সহ ৪/৫ জন সেলিম উল্লাহর মোটরসাইকেলের গতিরোধ করে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন সেলিম উল্লাহ বলেন, “১৪৪ ধারা জারি থাকা জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের সংবাদ সংগ্রহ ও ছবি ধারণের কারণেই আমার ওপর হামলা চালানো হয়েছে। একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলা রাষ্ট্র ও সমাজের জন্য অশনিসংকেত। আমি এর সুষ্ঠু বিচার চাই।”সহকর্মী সাংবাদিক শাহাবুদ্দিন সিকদার অভিযোগ করে বলেন, “অবৈধ কর্মকাণ্ড গণমাধ্যমে প্রকাশ পাবে—এই আশঙ্কা থেকেই পরিকল্পিতভাবে সেলিমের ওপর হামলা করা হয়েছে।”এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে মহেশখালীর সাংবাদিক সংগঠনগুলো। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুল হক জানান, “আঘাতজনিত কারণে সেলিম উল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুস সুলতান বলেন, “আদালতের আদেশ অমান্য করে ১৪৪ ধারা ভঙ্গের দায়ে একজনকে আটক করা হয়েছে। সাংবাদিকদের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এদিকে, এ ঘটনায় মহেশখালী সাংবাদিক সমাজ তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page