বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Headline :
শাপলাপুর স্কুল মাঠে পান বাজার মাতারবাড়ী স্বাস্থ্য কেন্দ্রে অবহেলার অভিযোগ, প্রসূতি মায়ের মৃত্যু মাতারবাড়ী ইউপি নির্বাচনে মহিলা পদপ্রার্থী হিসেবে আলোচনায় সাবেক মেম্বার সামিমা বেগম (রহিমা) লোভের কটেজ ভাঙতেই স্বস্তির নিশ্বাস ফেলল সোনাদিয়া সোনাদিয়ার বুকে অবশেষে রাষ্ট্রের পদচারণা: অবৈধ দখলের বিরুদ্ধে যৌথ বাহিনীর কঠোর অভিযান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী আজ উন্নয়নের আড়ালে স্বার্থের রাজনীতি: মহেশখালী রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মহেশখালীতে ফজল বাহিনীর ৪ সদস্য আটক মহেশখালীতে অস্ত্র-গোলাবারুদসহ জলদস্যু জমির উদ্দিন আটক মহেশখালীতে জমি নিয়ে সংঘর্ষ: ভাইয়ের নেতৃত্বে হামলায় নারীসহ আহত ১২, থানায় এজাহার

মহেশখালীতে ফজল বাহিনীর ৪ সদস্য আটক

কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর চার সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (৮ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের উত্তর মুহুরীঘোনা এলাকার বাদশা মিয়ার ছেলে মো. আলমগীর (৩৪), একই এলাকার মৃত বশির আহমেদের ছেলে তৌহিদুল ইসলাম কালু (২৪), মৃত ফজল আকবরের ছেলে মো. ফারুক(২৫) ও
সুলতান আহমেদের ছেলে কাইয়ুম উদ্দিন (৩৫)।

লে. কমান্ডার সাব্বির আলম সুজন বালেন, বৃহস্পতিবার রাতে মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের নাছিরডেল সংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্ত অপরাধ সংঘটনের উদ্দ্যেশে অবস্থান করার খবরে কোস্ট গার্ডের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছালে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৭/৮ জন সন্দেহজনক লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৪ জনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে আটকদের দেয়া তথ্যের ভিত্তিতে, তাদের বসত ঘরে তল্লাশী চালিয়ে পাওয়া যায় দেশিয় তৈরী ২টি দেশীয় আগ্নেঅস্ত্র, ৩রাউন্ড কার্তুজ ও ৫ টি ধারালো দা উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা বলেন, আটকরা চিহ্নিত জলদস্যু। তারা সংঘবদ্ধ জলদস্যু ফজল কাদের বাহিনীর সদস্য। জলদস্যুতা সহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে মহেশেখালী থানায় একাধিক মামলা রয়েছে।

আটকদের বিরুদ্ধ সংশ্লিষ্ট আইনে মহেশখালী থানায় মামলা করা হয়েছে বলে জানান, লো. কমান্ডার সাব্বির আলম সুজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page