বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Headline :
শাপলাপুর স্কুল মাঠে পান বাজার মাতারবাড়ী স্বাস্থ্য কেন্দ্রে অবহেলার অভিযোগ, প্রসূতি মায়ের মৃত্যু মাতারবাড়ী ইউপি নির্বাচনে মহিলা পদপ্রার্থী হিসেবে আলোচনায় সাবেক মেম্বার সামিমা বেগম (রহিমা) লোভের কটেজ ভাঙতেই স্বস্তির নিশ্বাস ফেলল সোনাদিয়া সোনাদিয়ার বুকে অবশেষে রাষ্ট্রের পদচারণা: অবৈধ দখলের বিরুদ্ধে যৌথ বাহিনীর কঠোর অভিযান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী আজ উন্নয়নের আড়ালে স্বার্থের রাজনীতি: মহেশখালী রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মহেশখালীতে ফজল বাহিনীর ৪ সদস্য আটক মহেশখালীতে অস্ত্র-গোলাবারুদসহ জলদস্যু জমির উদ্দিন আটক মহেশখালীতে জমি নিয়ে সংঘর্ষ: ভাইয়ের নেতৃত্বে হামলায় নারীসহ আহত ১২, থানায় এজাহার

উন্নয়নের আড়ালে স্বার্থের রাজনীতি: মহেশখালী রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মহেশখালীকে ঘিরে দেশি-বিদেশি বিভিন্ন শিল্পগোষ্ঠীর তৎপরতা দিন দিন বাড়ছে। উন্নয়নের নামে সাধারণ মানুষের কাছে টিউবওয়েল, টয়লেট, সেলাই মেশিন, গবাদিপশু, কুরবানির মাংস কিংবা মসজিদের ওযুখানার মতো নানা সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এসব কার্যক্রমের আড়ালে অনেক সময় স্থানীয় জনমত প্রভাবিত করার অপচেষ্টার অভিযোগও উঠছে।

এ প্রক্রিয়ায় তৃতীয় পক্ষ হিসেবে ভূমিকা রাখছে কিছু সুবিধাবাদী রাজনৈতিক ব্যক্তি, কথিত সিভিল সোসাইটি ও এনজিও সংশ্লিষ্ট লোকজন—এমন অভিযোগ স্থানীয়দের একাংশের। তাদের দাবি, সাময়িক সুবিধা দিয়ে মানুষের মৌলিক অধিকার, ভূমি, পরিবেশ ও ঐতিহ্যবাহী জীবিকাকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে।

সচেতন মহল বলছে, মহেশখালীর প্রকৃতি, বসতি, কৃষিজমি, মৎস্যসম্পদ ও স্থানীয় সংস্কৃতি রক্ষায় এখনই ঐক্যবদ্ধ হওয়া জরুরি। তারা মনে করেন, ব্যক্তিগত লাভ বা ক্ষণিক সুবিধার লোভে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পরিবেশ ও টেকসই জীবনব্যবস্থা ধ্বংস হতে দেওয়া উচিত নয়।

স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, “উন্নয়নের নামে যদি পরিবেশ, মানুষ ও জীবিকা ধ্বংস হয়, তবে সেই উন্নয়ন প্রকৃত উন্নয়ন নয়। মহেশখালীর স্বার্থ রক্ষায় সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে।”

 

 

রুহুল আমিন, মহেশখালী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page