বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন
Headline :
শাপলাপুর স্কুল মাঠে পান বাজার মাতারবাড়ী স্বাস্থ্য কেন্দ্রে অবহেলার অভিযোগ, প্রসূতি মায়ের মৃত্যু মাতারবাড়ী ইউপি নির্বাচনে মহিলা পদপ্রার্থী হিসেবে আলোচনায় সাবেক মেম্বার সামিমা বেগম (রহিমা) লোভের কটেজ ভাঙতেই স্বস্তির নিশ্বাস ফেলল সোনাদিয়া সোনাদিয়ার বুকে অবশেষে রাষ্ট্রের পদচারণা: অবৈধ দখলের বিরুদ্ধে যৌথ বাহিনীর কঠোর অভিযান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী আজ উন্নয়নের আড়ালে স্বার্থের রাজনীতি: মহেশখালী রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মহেশখালীতে ফজল বাহিনীর ৪ সদস্য আটক মহেশখালীতে অস্ত্র-গোলাবারুদসহ জলদস্যু জমির উদ্দিন আটক মহেশখালীতে জমি নিয়ে সংঘর্ষ: ভাইয়ের নেতৃত্বে হামলায় নারীসহ আহত ১২, থানায় এজাহার

এক লাখ ইয়াবাসহ আটক ৩, সিএনজি জব্দ

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে ১ লক্ষ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭।

বুধবার বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল বাঁশখালী গার্লস ডিগ্রী কলেজ এর সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করে। এ সময় একটি সিএনজি ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মহেশখালী উপজেলার কুতুবজুম এলাকার মোঃ সলিম উল্লাহ (৪৩), মোঃ হাসান মুরাদ (৪৮) এবং মোঃ মজিদ আলম প্রকাশ মরজান (৩৫)।

র‌্যাব জানায়, সিএনজিটি তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

এ বিষয়ে র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page