শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন [gtranslate]
Headline
Headline
কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু হামের অন্ধকার ঠেকাতে মহেশখালীতে সুরক্ষার টিকা
ঠাকুরতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী,
/ ৩৪৭ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১২:১০ অপরাহ্ণ

মহেশখালী উপজেলার ঠাকুরতলা এলাকায় ৭ জানুয়ারি বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একাধিক ঘরবাড়ি পুড়ে যায় এবং কয়েকটি পরিবার সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হয়। আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ক্ষয়ক্ষতি ব্যাপক আকার ধারণ করে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশখালী উপজেলা শাখা। সংগঠনটির উপজেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় জামায়াতে ইসলামী নেতারা বলেন, দুর্যোগকালে মানবিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষুদ্র ক্ষুদ্র সকলের সম্মিলিত প্রচেষ্টাই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘুরে দাঁড়াতে বড় ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতেও অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের মানবিক সহায়তায় সন্তোষ প্রকাশ করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতি দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page