শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন [gtranslate]
Headline
Headline
কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু হামের অন্ধকার ঠেকাতে মহেশখালীতে সুরক্ষার টিকা
ছোট মহেশখালী জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
/ ২২৩ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৯ অপরাহ্ণ
oplus_2

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-২ আসনে (মহেশখালী-কুতুবদিয়া) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. এ.এইচ.এম হামিদুর রহমান আযাদের সমর্থনে গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউসুফ নূর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কক্সবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জাকের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুর রহিম। সভার সভাপতিত্ব করেন ছোট মহেশখালী ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ সোহেল।

প্রধান অতিথি জাকের হোসেন তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ একজন সৎ, যোগ্য ও জনপ্রিয় প্রার্থী। উন্নয়ন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি অতীতে যেমন ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও ইনশাআল্লাহ তেমন ভূমিকা রাখবেন। আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, “কক্সবাজার-২ আসনে দীর্ঘদিন ধরে মানুষ অবহেলিত। জনতার প্রত্যাশা পূরণ করতে হলে সৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই। ড. আযাদই সেই নেতৃত্ব দিতে পারবেন। আমরা প্রত্যেকটি গ্রামে, প্রতিটি ভোট কেন্দ্রে গিয়ে জনগণকে তার উন্নয়ন ও সততার বার্তা পৌঁছে দেবো।”

সভাপতি মোহাম্মদ সোহেল তার বক্তব্যে বলেন, “মতবিনিময় সভার মূল উদ্দেশ্য হলো নির্বাচনের আগেই ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা এবং সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হওয়া। আগামী নির্বাচন হবে জনগণের ভোটের লড়াই। তাই প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল হয়ে মাঠে থাকতে হবে।”

এ সময় স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী, ভোট কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য, তরুণ ও প্রবীণ ভোটাররা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. এ.এইচ.এম হামিদুর রহমান আযাদকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, দক্ষিণ নলবিলা, ছোট মহেশখালী ইউনিয়ন শাখা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page