মহেশখালীতে সাংবাদিকের বাবাকে মারধরের ঘটনায় নারী পরিকল্পনাকারী গ্রেপ্তার

মহেশখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক আবুল বশর পারভেজের বয়োবৃদ্ধ পিতা আব্দুল নবী সওদাগরকে মারধরের ঘটনায় অন্যতম পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত রাশেদা আক্তার রাশোনাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কলেজ রোড এলাকা থেকে মহেশখালী থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। রাশেদা আক্তার মহেশখালীর পুলিবিলা দাশিমাঝি পাড়ার মৃত নুরুল আমিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদা আক্তারের বিরুদ্ধে পূর্ব থেকেই নানা অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে—চুরির মাল আত্মসাৎ, স্বনামে-বেনামে মামলা দিয়ে হয়রানি, বিচার-শালিস প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করা এবং সুদি মহাজনি কার্যক্রমে সম্পৃক্ততা।
এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক গণমাধ্যমকে জানান, “গ্রেপ্তারকৃত রাশেদা আক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


