শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন [gtranslate]
Headline
Headline
কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু হামের অন্ধকার ঠেকাতে মহেশখালীতে সুরক্ষার টিকা
মহেশখালীতে সাংবাদিক পারভেজের বাবার উপর হামলা, থানায় এজাহার দায়ের
/ ৫০৮ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :
মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আবুল বশর পারভেজের পিতা আব্দুল নবী সওদাগর (৮৫) এর উপর একদল সন্ত্রাসী পরিকল্পিত হামলা করেছে।

শুক্রবার জুমার নামাজের পর মসজিদ থেকে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়।

এলাকায় মাদক ব্যবসায় স্থানীয় মুসল্লীরা বাধা সৃষ্টি করায় ঐ এলাকায় একটি সংঘবদ্ধ মাদকচক্র পূর্ব থেকে এলাকার প্রবীণ মুরব্বি ও মুসল্লী আব্দুল নবী সওদাগরের উপর ক্ষিপ্ত ছিলো। জুমার নামাজের পর বাড়ি ফেরার পথে তিনি দেখতে পান পাশের বাড়ির ছেনুয়ার বেগম(৪৫) নামে এক নারীকে একই এলাকার মাদক কারবারী সিরাজের নেতৃত্বে একদল বখাটে হামলা করতেছিল। এসময় হামলাকারীদের বিরত করতে চান মুসল্লী আব্দুল নবী। এতে কিছু বুঝে উঠার আগেই হামলাকারীরা আব্দুল নবী সওদাগরের উপর হামলে পড়ে। তাকে এলোপাতাড়ি পিটিয়ে ক্ষান্ত না হয়ে এক পর্যায়ে পায়ে ছুরিকাঘাত করে। তার চিৎকারে বড় সন্তান আবু বক্কর দৌঁড়ে এসে বাবাকে বখাটাদের কবল থেকে উদ্ধার করতে চাইলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা বীরদর্পে স্থান ত্যাগ করে। গ্রামবাসী মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসে। অবস্থা আশংকা জনক হওয়ার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

পরে রোগীর বার্ধক্যতা ও শারিরীক অবস্থা বিবেচনায় চিকিৎসকেরা তাকে মহেশখালী হাসপাতালে রেখে নিবিড় ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলা ও ট্রমাজনিত কারণে তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

এবিষয়ে আহত আব্দুল নবীর সন্তান সাংবাদিক আবুল বশর পারভেজ তার পিতার জন্য দোয়া কামনা করেছেন। মহেশখালী থানার ওসি জানিয়েছেন- ঘটনার খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছেন।

এ ঘটনায় মহেশখালীতে কর্মরত সাংবাদিকেরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত সিরাজকে প্রধান আসামী করে থানায় এজাহার জমা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page