শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Headline :
শাপলাপুর স্কুল মাঠে পান বাজার মাতারবাড়ী স্বাস্থ্য কেন্দ্রে অবহেলার অভিযোগ, প্রসূতি মায়ের মৃত্যু মাতারবাড়ী ইউপি নির্বাচনে মহিলা পদপ্রার্থী হিসেবে আলোচনায় সাবেক মেম্বার সামিমা বেগম (রহিমা) লোভের কটেজ ভাঙতেই স্বস্তির নিশ্বাস ফেলল সোনাদিয়া সোনাদিয়ার বুকে অবশেষে রাষ্ট্রের পদচারণা: অবৈধ দখলের বিরুদ্ধে যৌথ বাহিনীর কঠোর অভিযান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী আজ উন্নয়নের আড়ালে স্বার্থের রাজনীতি: মহেশখালী রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মহেশখালীতে ফজল বাহিনীর ৪ সদস্য আটক মহেশখালীতে অস্ত্র-গোলাবারুদসহ জলদস্যু জমির উদ্দিন আটক মহেশখালীতে জমি নিয়ে সংঘর্ষ: ভাইয়ের নেতৃত্বে হামলায় নারীসহ আহত ১২, থানায় এজাহার

মহেশখালী সব খবরের একয পূর্তি উদযাপন

মোহাম্মদ হেলাল আহমেদ 
দ্বীপ উপজেলা মহেশখালীর গণমানুষের সুখ-দুঃখের নির্ভরযোগ্য সঙ্গী এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকারে এগিয়ে চলা জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম “মহেশখালীর সব খবর” সাফল্যের ১২ বছর পূর্ণ করেছে। এক যুগের এই গৌরবময় পথচলাকে স্মরণীয় করে রাখতে রবিবার (৩ মে ) সন্ধ্যায় এক জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।বৃষ্টিস্নাত সন্ধ্যায় মহেশখালীর স্থানীয় রেস্টুরেন্ট ফয়সাল ডাইনের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ। এটি কেবল একটি প্রতিষ্ঠাবার্ষিকী নয়, বরং স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজ ও পাঠকদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহামুদ ডালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. আজমল হুদা, জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আসম জাহেদুল হক নাহিদ, উপজেলা ছাত্রদলের সভাপতি তারেক রহমান জুয়েল, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দীন হিরু মোহাম্মদ ইউনুস।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের সিনিয়র সাংবাদিক, দৈনিক যুগান্তর ও বাংলা টিভির প্রতিনিধি মাহবুব রোকন।এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক রকিয়ত উল্লাহ, আনম হাসান, শেখ আবদুল্লাহ, এনামুল হক, মোহাম্মদ শাহরিয়ার কবির, শিক্ষক রবিউল হোসাইন, মোহাম্মদ মারুফ, সাহাব উদ্দিন সিকদার, এসএম রুবেল, এম বশির উল্লাহ, নুরুল করিম, হামিদ হোসাইন, মোহাম্মদ হেলাল, আরিফুল ইসলাম টিপু, শাহাজাহান, পৌর ছাত্রদলের আহ্বায়ক জিসান, বড় মহেশখালী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুকন এবং ক্রিয়েটিভ ভিশনের স্বত্বাধিকারী হাবিব উল্লাহ হাবিবসহ অনেকে।
সব খবর টিমের সদস্য সাংবাদিক ফারুক ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা তুলে ধরেন এক যুগের সংগ্রাম ও সাফল্যের গল্প। তারা স্মরণ করেন সেই সময়ের কথা, যখন মহেশখালীতে অনলাইন সাংবাদিকতা ছিল একেবারেই প্রাথমিক পর্যায়ে। নানা প্রতিকূলতা অতিক্রম করে গত ১২ বছরে এই প্ল্যাটফর্মটি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সংবাদ দেশ-বিদেশের পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বক্তারা বলেন, “মহেশখালীর সব খবর” এখন শুধু একটি সংবাদমাধ্যম নয়, এটি দ্বীপবাসীর কণ্ঠস্বর। তথ্য যাচাই-বাছাইয়ের নির্ভুলতা ও দ্রুত সংবাদ পরিবেশনের জন্য প্রতিষ্ঠানটি ইতোমধ্যে আস্থা অর্জন করেছে। ভবিষ্যতে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কেক কাটা ও প্রীতিভোজ। “টিম সব খবর”-এর সদস্য ও অতিথিরা সম্মিলিতভাবে কেক কাটেন এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করেন।
পরিশেষে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে আগামীতেও মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page