বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০২ অপরাহ্ন
Headline :
শাপলাপুর স্কুল মাঠে পান বাজার মাতারবাড়ী স্বাস্থ্য কেন্দ্রে অবহেলার অভিযোগ, প্রসূতি মায়ের মৃত্যু মাতারবাড়ী ইউপি নির্বাচনে মহিলা পদপ্রার্থী হিসেবে আলোচনায় সাবেক মেম্বার সামিমা বেগম (রহিমা) লোভের কটেজ ভাঙতেই স্বস্তির নিশ্বাস ফেলল সোনাদিয়া সোনাদিয়ার বুকে অবশেষে রাষ্ট্রের পদচারণা: অবৈধ দখলের বিরুদ্ধে যৌথ বাহিনীর কঠোর অভিযান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী আজ উন্নয়নের আড়ালে স্বার্থের রাজনীতি: মহেশখালী রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মহেশখালীতে ফজল বাহিনীর ৪ সদস্য আটক মহেশখালীতে অস্ত্র-গোলাবারুদসহ জলদস্যু জমির উদ্দিন আটক মহেশখালীতে জমি নিয়ে সংঘর্ষ: ভাইয়ের নেতৃত্বে হামলায় নারীসহ আহত ১২, থানায় এজাহার

মাতারবাড়ী ইউপি নির্বাচনে মহিলা পদপ্রার্থী হিসেবে আলোচনায় সাবেক মেম্বার সামিমা বেগম (রহিমা)

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন সাবেক মহিলা মেম্বার সামিমা বেগম (রহিমা)।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ইতোমধ্যে তাকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। এলাকাবাসীর একাংশের দাবি, পূর্বে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের পাশে থাকা, নারী উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখায় তিনি আবারও জনগণের আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন।

জানা যায়, নির্বাচনকে সামনে রেখে তিনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও স্থানীয় জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। এতে করে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে সাধারণ ভোটারদের মাঝেও আগ্রহ বাড়ছে।

স্থানীয়দের মতে, নির্বাচনে অংশ নিলে সামিমা বেগম (রহিমা) একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page