বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
Headline :
অনলাইন আরবী ভাষা প্রশিক্ষণে বিএমটিটিআই’র প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মৌলানা ইয়াছিন কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

কক্সবাজারে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে এ র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে পুরো শহর মুখরিত হয়ে ওঠে।

এ সময় জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলীয় অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বিএনপি দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের রক্ষক দল। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও সেই ভূমিকা অব্যাহত রাখবে।

র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page