বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
Headline :
অনলাইন আরবী ভাষা প্রশিক্ষণে বিএমটিটিআই’র প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মৌলানা ইয়াছিন কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

পালংখালীতে Shadow of Change-এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জাহেদ আলম (সাগর), উখিয়া প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে অনুষ্ঠিত হলো Shadow of Change (SOC)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির দ্বিতীয় পর্ব। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) পালংখালী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ, মসজিদ সংলগ্ন কবরস্থান ও নূরানী মাদ্রাসায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচিতে বিশেষ সহযোগিতা প্রদান করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা World Vision এবং স্থানীয় উন্নয়ন সংস্থা SHED।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন SHED-এর উপ-পরিচালক জিয়াউর রহমান মুকুল। তিনি বলেন, “পরিবেশবান্ধব গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার্থীদের মধ্যে সবুজ চেতনা গড়ে তুলতে হবে, তাহলেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যাওয়া সম্ভব।”

এ সময় নূরানী মাদ্রাসার শিক্ষার্থীরা হাতে হাতে চারা নিয়ে বৃক্ষরোপণে অংশ নেন। আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব চেতনা জাগ্রত করা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের সম্পৃক্ত করাই মূল উদ্দেশ্য।

Shadow of Change-এর তরুণ উদ্যোক্তারা বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে তারা নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page