শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
Headline :
মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ৪ জুন-উৎসবমুখর পরিবেশে প্রস্তুতি সম্পন্ন পুসাহ’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন; সভাপতি আশেক, সম্পাদক আরিফ মহেশখালীর মাটিতে ক্যাম্পাসের ডাক: চবির প্রাক্তনদের আবেগঘন সমাবেশ হিংসার দেয়ালে গণতন্ত্রের পোস্টার-অন্ধকারের অপচেষ্টা, আলোর পথে নির্বাচনী যাত্রা বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর দুই যুবক নিহত পুসাস শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত সাগরের অতল নীলিমায় নিভে গেল রশিদ মাঝির প্রাণপ্রদীপ জমি দখল ও চাঁদা দাবিতে যুবলীগ নেতা সালামত সিকদার সহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ শেষ মুহূর্তে উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে দ্বীপের একমাত্র টোলমুক্ত বিশাল পশুর হাট

মহেশখালীর মেয়ে সামিহা আমিন ওহির আন্তর্জাতিক সাফল্য

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক

মহেশখালীর গর্ব, কক্সবাজারে বসবাসরত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সামিহা আমিন ওহি আন্তর্জাতিক অঙ্গনে অর্জন করেছে এক গৌরবময় সাফল্য। সম্প্রতি অনুষ্ঠিত International English Olympiad – Selection Round-এ অংশগ্রহণ করে সে সারাদেশে ৪র্থ স্থান অর্জন করেছে।

এতে সে সুযোগ পেয়েছে চারটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক অলিম্পিয়াডের জাতীয় পর্বে অংশগ্রহণের—Tesla Olympiad (USA)Asiarope Olympiad (Singapore) Crest Olympiad (Global) USA Olympiad (USA)

সম্প্রতি শুধু Amerasian Tesla Olympiad এর national round অনুষ্ঠিত হয়েছে এবং এতে সে bronze পদক অর্জন করেছে।
Amerasian Tesla Olympiad এর পরবর্তী ধাপ এবং বাকি ৩ টি অলিম্পিয়াডের জন্য সে সকলের দোয়া কামনা করছে।

তার এই অসাধারণ অর্জনে মহেশখালী ও কক্সবাজার জেলাজুড়ে আনন্দের বন্যা বইছে। স্থানীয় শিক্ষক, সহপাঠী ও অভিভাবকরা সামিহার এই সাফল্যে গর্ব প্রকাশ করেছেন।

সামিহার পিতা আমিনুল হক আমিন বলেন,“আমার মেয়ে যেন আরও বড় পরিসরে দেশের মুখ উজ্জ্বল করতে পারে—সবার কাছে সেই দোয়া কামনা করছি।”

শিক্ষকদের ভাষায়, সামিহা ছোটবেলা থেকেই মেধাবী, আত্মবিশ্বাসী ও ইংরেজি বিষয়ে গভীর আগ্রহী। তার সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

সামিহা এখন প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা উড়ানোর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page