শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন [gtranslate]
Headline
Headline
সমুদ্রে ভাসমান বোটসহ ২০ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী গণতন্ত্রের নামে সহিংসতার রাজনীতি চলছে: ড. হামিদুর রহমান আযাদ মহেশখালী নৌ-কন্টিনজেন্ট পরিদর্শনে নৌবাহিনী চট্টগ্রাম অঞ্চল কমান্ডার মাতারবাড়ী প্রকল্পে বয়লার ক্লিনারের কাজ করতে গিয়ে দুর্ঘটনা, ৫ শ্রমিক গুরুতর আহত মহেশখালী মাল্টিমিডিয়া ফোরাম’র আত্মপ্রকাশ মহেশখালীতে যৌথ অভিযানে ৭৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ মহেশখালীতে ভগ্নদশায় পড়া প্রিজম স্কুলের দায়িত্ব নিলেন ফয়সাল আমিন মহেশখালী-কুতুবদিয়ায় প্রতীক নিয়ে মাঠে নামলেন প্রার্থীরা: ভোটারের প্রত্যাশা কী বায়তুশ শরফ শাহ কুতুব উদ্দীন (রহ.) হেফজখানা ও এতিমখানার হিফজ সমাপনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাকার বিনিময়ে নয়, ভালোবাসায় চিকিৎসা—ডা. নুরুল হোছাইনের এক দশক
সমুদ্রে ভাসমান বোটসহ ২০ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
/ ৭৮ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ

বাংলাদেশ নৌবাহিনীর সময়োচিত ও সাহসী অভিযানে বঙ্গোপসাগরে বিপদগ্রস্ত একটি মাছ ধরার বোটসহ ২০ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী সূত্রে জানা যায়, দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত ও সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল আনুমানিক ৬টার দিকে কুতুবদিয়ার অদূরে সমুদ্রে একটি মাছ ধরার বোট ইঞ্জিন বিকল অবস্থায় ভাসতে থাকার খবর পায় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সুরমা’। জরুরি টেলিবার্তার মাধ্যমে সংবাদ পাওয়ার পরপরই জাহাজটি দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।

ঘটনাস্থলে পৌঁছে নৌবাহিনী দুর্ঘটনার শিকার বোটটি উদ্ধার করে এবং বোটে থাকা ২০ জন মাঝি-মাল্লাকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়।

উদ্ধারকৃত বোটের মাঝিরা জানান, তারা গত (১৯ জানুয়ারি)  চট্টগ্রাম থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাত্রা করেন। পরে ২৮ জানুয়ারি ভোর আনুমানিক রাত ৪টার দিকে ১০ থেকে ১২ জন দুষ্কৃতিকারী একটি পৃথক বোটে এসে দেশীয় অস্ত্র প্রদর্শন করে তাদের বোটে হামলা চালায়। এ সময় দুষ্কৃতিকারীরা জেলেদের জিম্মি করে বোটে থাকা মাছ, চার ড্রাম ডিজেল, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন ব্যক্তিগত মালামাল লুট করে নেয় এবং বোটটির ইঞ্জিন বিকল করে দেয়। ফলে জেলেরা দীর্ঘ সময় ধরে সমুদ্রে ভাসমান অবস্থায় চরম বিপদের মুখে পড়েন।

নৌবাহিনীর এই উদ্ধার অভিযানে উপকূলীয় অঞ্চলের জেলেদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, সমুদ্রে নৌবাহিনীর নিয়মিত টহল ও দ্রুত প্রতিক্রিয়াই বড় ধরনের প্রাণহানি থেকে জেলেদের রক্ষা করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page