শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
Headline :
মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ৪ জুন-উৎসবমুখর পরিবেশে প্রস্তুতি সম্পন্ন পুসাহ’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন; সভাপতি আশেক, সম্পাদক আরিফ মহেশখালীর মাটিতে ক্যাম্পাসের ডাক: চবির প্রাক্তনদের আবেগঘন সমাবেশ হিংসার দেয়ালে গণতন্ত্রের পোস্টার-অন্ধকারের অপচেষ্টা, আলোর পথে নির্বাচনী যাত্রা বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর দুই যুবক নিহত পুসাস শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত সাগরের অতল নীলিমায় নিভে গেল রশিদ মাঝির প্রাণপ্রদীপ জমি দখল ও চাঁদা দাবিতে যুবলীগ নেতা সালামত সিকদার সহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ শেষ মুহূর্তে উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে দ্বীপের একমাত্র টোলমুক্ত বিশাল পশুর হাট

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ১৪ সিনিয়র স্টাফ নার্সের যোগদান

এম বশির উল্লাহ, মহেশখালী

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে যোগদান করেছেন ১৪ জন সিনিয়র স্টাফ নার্স। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তাদেরকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহফুজুল হক এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. আজমল হুদা।

নতুন এই নার্সদের আগমনে হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কর্মকর্তারা। তারা জানান, রোগীদের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা ও স্বাস্থ্য খাতে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় এ নার্সরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অতিথিরা আরও বলেন, দীর্ঘদিন ধরে মহেশখালীর মানুষ পর্যাপ্ত স্বাস্থ্যসেবার জন্য অপেক্ষা করছিলেন। নতুন নিয়োগপ্রাপ্ত নার্সদের আন্তরিকতা ও পেশাদারিত্ব এ অঞ্চলের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনবে।

স্থানীয় সাধারণ মানুষও আশা প্রকাশ করেছেন, নতুন সিনিয়র স্টাফ নার্সদের যোগদানের ফলে রোগীরা দ্রুত ও উন্নত স্বাস্থ্যসেবা পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page