শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
Headline :
মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ৪ জুন-উৎসবমুখর পরিবেশে প্রস্তুতি সম্পন্ন পুসাহ’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন; সভাপতি আশেক, সম্পাদক আরিফ মহেশখালীর মাটিতে ক্যাম্পাসের ডাক: চবির প্রাক্তনদের আবেগঘন সমাবেশ হিংসার দেয়ালে গণতন্ত্রের পোস্টার-অন্ধকারের অপচেষ্টা, আলোর পথে নির্বাচনী যাত্রা বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর দুই যুবক নিহত পুসাস শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত সাগরের অতল নীলিমায় নিভে গেল রশিদ মাঝির প্রাণপ্রদীপ জমি দখল ও চাঁদা দাবিতে যুবলীগ নেতা সালামত সিকদার সহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ শেষ মুহূর্তে উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে দ্বীপের একমাত্র টোলমুক্ত বিশাল পশুর হাট

বর্ষীয়ান রাজনীতিবিদ আবু বক্কর ছিদ্দিক চেয়ারম্যানে স্ত্রী ইন্তেকাল করেছেন-বিভিন্ন মহলের শোক

Oplus_16908288

 

মহেশখালী উপজেলার বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মহেশখালীর বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক – এর সহধর্মিণী ফিরোজা খানমবেবি ( ৬০) ইন্তেকাল করেছেন।

তিনি দীর্ঘদিন ধরে নানান রোগে ভুগছিলেন এবং ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে ২ জানুয়ারি (শুক্রবার) সকাল ৮ ঘটিকায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মরহুমা তিন ছেলে ও দুই মেয়ে সন্তানসহ নাতি-নাতনি রেখে গেছেন। তাঁর মৃত্যুতে মহেশখালীর রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে।

মরহুমার ইন্তেকালে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান।

নেতৃবৃন্দ আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন, যেন তিনি মরহুমা ফিরোজা আক্তার বেবিকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page