বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Headline :
শাপলাপুর স্কুল মাঠে পান বাজার মাতারবাড়ী স্বাস্থ্য কেন্দ্রে অবহেলার অভিযোগ, প্রসূতি মায়ের মৃত্যু মাতারবাড়ী ইউপি নির্বাচনে মহিলা পদপ্রার্থী হিসেবে আলোচনায় সাবেক মেম্বার সামিমা বেগম (রহিমা) লোভের কটেজ ভাঙতেই স্বস্তির নিশ্বাস ফেলল সোনাদিয়া সোনাদিয়ার বুকে অবশেষে রাষ্ট্রের পদচারণা: অবৈধ দখলের বিরুদ্ধে যৌথ বাহিনীর কঠোর অভিযান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী আজ উন্নয়নের আড়ালে স্বার্থের রাজনীতি: মহেশখালী রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মহেশখালীতে ফজল বাহিনীর ৪ সদস্য আটক মহেশখালীতে অস্ত্র-গোলাবারুদসহ জলদস্যু জমির উদ্দিন আটক মহেশখালীতে জমি নিয়ে সংঘর্ষ: ভাইয়ের নেতৃত্বে হামলায় নারীসহ আহত ১২, থানায় এজাহার

অবৈধভাবে মজুত ৫ লাখ ৭৭ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধ এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সারা দেশে অভিযান চালিয়ে অবৈধ মজুত ৫ লাখ ৭৬ হাজার ৯৯৩ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত পরিচালিত এসব অভিযানে সর্বাধিক ৩ লাখ ৯০ হাজার ২০৯ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৪০ হাজার ৮৪৬ লিটার অকটেন এবং ৯৭ হাজার ৪৮৩ লিটার পেট্রোল এবং সাড়ে ৪৮ হাজার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়েছে।

জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে ২১ এপ্রিল পর্যন্ত সারা দেশে ১১ হাজার ১৯৭টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে ৪ হাজার ৫৩টি মামলা করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ কোটি ৮০ লাখ ৯৬ হাজার ১১৫ টাকা অর্থদণ্ড আদায় এবং বিভিন্ন অপরাধে ৫৪ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ কার্যক্রম দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page