শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
Headline :
মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ৪ জুন-উৎসবমুখর পরিবেশে প্রস্তুতি সম্পন্ন পুসাহ’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন; সভাপতি আশেক, সম্পাদক আরিফ মহেশখালীর মাটিতে ক্যাম্পাসের ডাক: চবির প্রাক্তনদের আবেগঘন সমাবেশ হিংসার দেয়ালে গণতন্ত্রের পোস্টার-অন্ধকারের অপচেষ্টা, আলোর পথে নির্বাচনী যাত্রা বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর দুই যুবক নিহত পুসাস শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত সাগরের অতল নীলিমায় নিভে গেল রশিদ মাঝির প্রাণপ্রদীপ জমি দখল ও চাঁদা দাবিতে যুবলীগ নেতা সালামত সিকদার সহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ শেষ মুহূর্তে উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে দ্বীপের একমাত্র টোলমুক্ত বিশাল পশুর হাট

হঠাৎ মহেশখালী সফরে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস

Oplus_16908288

নিউজ ডেস্ক আজকের মহেশখালী

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস হঠাৎ কক্সবাজারের মহেশখালী দ্বীপ সফর করেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি কক্সবাজারে পৌঁছান। তাঁর সঙ্গে ছিলেন কে. এম. আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া।

বিমানবন্দর থেকে তাঁরা নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে গিয়ে স্পিডবোটে মহেশখালীতে আসেন। সেখানে হোপ ফাউন্ডেশন ও শক্তি ফাউন্ডেশনের কর্মকর্তারা প্রতিনিধি দলে যোগ দেন।

হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টরের অভ্যর্থনা গ্রহণ শেষে পিটার ডি. হাস কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়ায় এক্সিলারেট এনার্জি ও হোপ ফাউন্ডেশন নির্মিত এক্সিলারেট হোপ হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতাল সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে তিনি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে নিজ হাতে একটি চারা রোপণ করেন।

পরে প্রতিনিধি দলটি বড় মহেশখালী নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শক্তি ফাউন্ডেশনের আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্প ঘুরে দেখেন। সেখানে ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এরপর দুপুরে আদিনাথ মন্দির এলাকা পরিদর্শন শেষে আদিনাথ জেটিঘাট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি।

মহেশখালী থানার ওসি মো. মঞ্জুরুল হক জানান, সফরকালীন সময় পুলিশ নিরাপত্তা নিশ্চিত করে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্যাহ বলেন, তিনি এ সফর সম্পর্কে প্রাতিষ্ঠানিকভাবে অবগত নন।

জানা গেছে, পিটার ডি. হাস বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে কর্মরত। এ কোম্পানি মহেশখালীতেও বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে যুক্ত।

তাঁর সফর ঘিরে এলাকাজুড়ে কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page