শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Headline :
মহেশখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ডেঙ্গুর বিরুদ্ধে যুদ্ধ: মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মহেশখালীতে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু ফারুক-আজিজের নেতৃত্বে মহেশখালী উপজেলা প্রেসক্লাবের নতুন যাত্রা মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ৪ জুন-উৎসবমুখর পরিবেশে প্রস্তুতি সম্পন্ন পুসাহ’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন; সভাপতি আশেক, সম্পাদক আরিফ মহেশখালীর মাটিতে ক্যাম্পাসের ডাক: চবির প্রাক্তনদের আবেগঘন সমাবেশ হিংসার দেয়ালে গণতন্ত্রের পোস্টার-অন্ধকারের অপচেষ্টা, আলোর পথে নির্বাচনী যাত্রা বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর দুই যুবক নিহত

ডেঙ্গুর বিরুদ্ধে যুদ্ধ: মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক- মোহাম্মদ ফাহিম 

ডেঙ্গুর ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচালিত হয়েছে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি।

সোমবার (৮ জুন) মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহফুজুল হকের নেতৃত্বে হাসপাতাল প্রাঙ্গণে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে হাসপাতাল চত্বর, ব্লক হয়ে থাকা ড্রেন, ঝোপঝাড়, পরিত্যক্ত স্থান এবং মশার সম্ভাব্য প্রজননস্থলসমূহ পরিষ্কার করা হয়। একই সঙ্গে জমে থাকা পানি অপসারণ, আবর্জনা অপসারণ এবং পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারী, রোগী ও স্বজনদের উদ্দেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়। জানানো হয়, এডিস মশা পরিষ্কার পানিতে জন্মায় এবং সামান্য জমে থাকা পানিও ডেঙ্গুর বিস্তারে ভূমিকা রাখতে পারে। তাই বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখা এবং তিন দিনের বেশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।

ডা. মুহাম্মদ মাহফুজুল হক বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু স্বাস্থ্য বিভাগের একার দায়িত্ব নয়। এটি একটি সামাজিক আন্দোলন। প্রত্যেক নাগরিক যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন হন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখেন, তাহলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।

তিনি আরও বলেন, একটি পরিচ্ছন্ন পরিবেশই পারে একটি পরিবার, একটি সমাজ এবং একটি দেশকে ডেঙ্গুর মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে।

স্বাস্থ্য বিভাগের মতে, ডেঙ্গু প্রতিরোধে ওষুধের চেয়ে সচেতনতা ও পরিচ্ছন্নতা অনেক বেশি কার্যকর। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত, নিরাপদ ও সুস্থ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page