শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন [gtranslate]
Headline
Headline
কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু হামের অন্ধকার ঠেকাতে মহেশখালীতে সুরক্ষার টিকা
মহেশখালীতে আদর্শ শিক্ষক ফাউন্ডেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত
/ ২৩০ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১২:৫৩ অপরাহ্ণ
মহেশখালী প্রতিনিধি
মহেশখালীতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফাউন্ডেশনের আয়োজনে এক বিশাল শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গত ১৬ আগস্ট (শনিবার) বিকেলে উপজেলা হল রুমে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এইচ এম হামিদুর রহমান আযাদ।সমাবেশে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় শিক্ষাবিদ, সুধীজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফাউন্ডেশনের মহেশখালী উপজেলা শাখার সভাপতি।বক্তারা বলেন, শিক্ষক সমাজ জাতির বিবেক। শিক্ষকদের হাত ধরেই আগামী প্রজন্ম সুশিক্ষায় গড়ে ওঠে। তাই শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিকতা চর্চা এবং শিক্ষকদের ন্যায্য মর্যাদা প্রতিষ্ঠার জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে।প্রধান অতিথি ড. এইচ এম হামিদুর রহমান আযাদ তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষক ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। জাতিকে এগিয়ে নিতে হলে শিক্ষকদের সম্মান দিতে হবে, তাদের সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। শিক্ষকদের হাতেই জাতির ভবিষ্যৎ নির্ভর করছে।”সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষকদের মাঝে ঐক্য, পেশাগত উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page