
কক্সবাজার, মহেশখালী:
কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট দ্বীপ মাতারবাড়ির নারীদের সংগ্রামের গল্প উঠে এলো ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB)-এ আয়োজিত এক সেমিনারে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপসা ফোকাল পার্সন ও YPSA-ULAB ARISE প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর এম আজিজুল হক।
তিনি মাতারবাড়ির নারীদের সংগ্রাম ও জীবনযাত্রার চিত্র তুলে ধরেন। একসময় সমুদ্রই ছিল এই এলাকার মানুষের জীবিকা, কিন্তু ১,২০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প অনেক পরিবারকে সমুদ্র থেকে দূরে সরিয়ে দিয়েছে। এতে নারী ও সম্প্রদায়ের জীবন ও স্বাধীনতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
“আমাদের সাগর চলে গেল, সাথে সংসারও চলে গেল।”— স্থানচ্যুত মানুষের কণ্ঠে এই ব্যথা প্রকাশ পায়। প্রতিবাদে শত শত মানুষ সাদা কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে পড়ে, দাবি করে জীবিকা ও কাজের সুযোগের।
এরপর শুরু হয় নতুন পথচলা। ঘর নম্বর ৪০-এ গড়ে ওঠে “Matarbari Boutique”। এখানে ২০ জন নারী একত্রিত হয়ে সেলাই কর্মশালায় ফুল, মাছ ও পাতার নকশা আঁকতে শুরু করেন। প্রতিটি সুতোর ভাঁজে তারা শুধু কাপড় সাজাচ্ছেন না, বরং নিজের আশা ও স্বপ্নের গল্পও ফুটিয়ে তুলছেন।
১৪ আগস্ট এই গল্পটি শিক্ষার্থীদের সঙ্গে ভাগাভাগি করা হয়, উপস্থিত ছিলেন সম্মানিত ভিসি। প্রোগ্রামে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয় Center for Sustainable Development (CSD), Hult Prize at ULAB, PR4U, এবং Matarbari Tales-কে।


