শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Headline :
মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ৪ জুন-উৎসবমুখর পরিবেশে প্রস্তুতি সম্পন্ন পুসাহ’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন; সভাপতি আশেক, সম্পাদক আরিফ মহেশখালীর মাটিতে ক্যাম্পাসের ডাক: চবির প্রাক্তনদের আবেগঘন সমাবেশ হিংসার দেয়ালে গণতন্ত্রের পোস্টার-অন্ধকারের অপচেষ্টা, আলোর পথে নির্বাচনী যাত্রা বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর দুই যুবক নিহত পুসাস শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত সাগরের অতল নীলিমায় নিভে গেল রশিদ মাঝির প্রাণপ্রদীপ জমি দখল ও চাঁদা দাবিতে যুবলীগ নেতা সালামত সিকদার সহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ শেষ মুহূর্তে উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে দ্বীপের একমাত্র টোলমুক্ত বিশাল পশুর হাট

কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের কর্মরত সাংবাদিকরা জনগণের আস্থা অর্জন করেছে। সাহসিকতার সাথে সংবাদ প্রচার করে দেশের উন্নয়নে ভূমিকা পালন করবে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের সমস্যা সম্ভাবনার সংবাদ প্রকাশের মাধ্যমে আরও এগিয়ে যাবে  কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম।

উপকূলীয় সাংবাদিক ফোরামে’র সংগঠনের দ্বি-বার্ষিক নিবার্চন প্রস্তুতির লক্ষ্যে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে কার্যকরী কমিটির এক বিশেষ সাধারণ সভা ১৯ নভেম্বর (বুধবার) বিকেল ৫ টার সময় কক্সবাজার শহরের কলাতলী কুটুমবাড়ী রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

এসময় সংগঠনের নেতাকর্মীরা প্রতিষ্টার ১৫ বছরে পা রাখায় বিভিন্ন ফিরিস্তি তুলে ধরে প্রতিক্রিয়া জানান।

কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স.ম ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ.এম হোবাইব সজীবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরি সভাপতি ইমাম খাইর।

বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম শাহিন, সহ-সভাপতি সাহাব উদ্দিন, সহ সভাপতি আব্দুল মালেক সিকদার, সহ সভাপতি ওবায়দুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম দিদারুল করিম, দপ্তর সম্পাদক রকিয়ত উল্লাহ, অর্থ সম্পাদক আলা উদ্দিন আলো, নিবার্হী সদস্য ফরিদুল আলম দেওয়ান প্রমূখ।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক ও আবুল কাশেম, সদস্য ফারুক আহমেদ,  সরওয়ার কামাল, শাহাদাত আলী জিন্নাহ,এরফান হোসেন, মিজবাহ উদ্দীন আরজু, নাজিম উদ্দীন, কফিল বিন আমির, ইয়াছিন আরাফাত, ইমরান নাজির, আলফাজ মামুন নুরী, মোস্তফা, শাহরিয়া বাবু, মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ, শেখ আব্দুল্লাহ, পর্যবেক্ষণ সদস্য মোহাম্মদ সেলিম প্রমূখ।
এসময় নবাগত উপদেষ্টা টুয়াকের সাধারণ সম্পাদক নুরুল কবির পাশা পল্লাবকে শুভেচ্ছা জানান সংগঠনের নেতাকর্মীরা।

সভায় কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৬ ডিসেম্বর/২০২৫ ইং তারিখ অনুষ্টানের লক্ষে নির্বাচন কমিশন গঠন করা হয়। এছাড়াও বার্ষিক পিকনিকসহ সংগঠনের কল্যাণ তহবিল গঠন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page