শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Headline :
মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ৪ জুন-উৎসবমুখর পরিবেশে প্রস্তুতি সম্পন্ন পুসাহ’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন; সভাপতি আশেক, সম্পাদক আরিফ মহেশখালীর মাটিতে ক্যাম্পাসের ডাক: চবির প্রাক্তনদের আবেগঘন সমাবেশ হিংসার দেয়ালে গণতন্ত্রের পোস্টার-অন্ধকারের অপচেষ্টা, আলোর পথে নির্বাচনী যাত্রা বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর দুই যুবক নিহত পুসাস শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত সাগরের অতল নীলিমায় নিভে গেল রশিদ মাঝির প্রাণপ্রদীপ জমি দখল ও চাঁদা দাবিতে যুবলীগ নেতা সালামত সিকদার সহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ শেষ মুহূর্তে উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে দ্বীপের একমাত্র টোলমুক্ত বিশাল পশুর হাট

বাংলাদেশ সবার—গণতন্ত্রও সবার

এম আজিজ সিকদার 

বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতসহ সব রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত একটি রাষ্ট্র। ভিন্ন মতাদর্শ, ভিন্ন পথ ও ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতেই পারে—এটাই রাজনীতির স্বাভাবিক নিয়ম। কিন্তু একথা ভুলে গেলে চলবে না যে, রাষ্ট্র কারও একার নয়, বরং সবার।

এই রাষ্ট্র সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পরিচালিত করতে হলে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কারণ গণতন্ত্র মানে একদলীয় কর্তৃত্ব নয়; গণতন্ত্র মানে সবার অংশগ্রহণ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি এক বক্তব্যে বলেছেন—
“শেখ হাসিনা ১৫ বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেননি, তার শাস্তি পেয়েছেন। তাহলে আমরাও কেন একই কাজ করব? যদি একই অপকর্ম করি, তবে আমাদেরও প্রতিফল ভোগ করতে হবে।”

এই বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা আছে— গণতান্ত্রিক চর্চার বিকল্প নেই। যে-ই হোক, যদি ভোটের অধিকার কেড়ে নেয়, তার শাস্তি ইতিহাসের হাতেই ধরা দেবে। নির্বাচন কারও দয়া নয়, এটি জনগণের অধিকার।

অপরাধ করলে শাস্তি হবে আইনের মাধ্যমে। কিন্তু ভোটাধিকার থেকে কাউকে বঞ্চিত করার অধিকার কারও নেই। যে কোনো মূল্যে নির্বাচন সবার জন্য উন্মুক্ত রাখতে হবে।

আজকের বাস্তবতায় এটাই সত্য— বাংলাদেশ সবার। নির্বাচন সবার।গণতন্ত্রও সবার।

আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি গণতান্ত্রিক ও সুশৃঙ্খল রাষ্ট্র হস্তান্তর করতে চাইলে এখনই সঠিক পথে ফিরে আসা ছাড়া আর কোনো বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page