বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Headline :
অনলাইন আরবী ভাষা প্রশিক্ষণে বিএমটিটিআই’র প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মৌলানা ইয়াছিন কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

ছাতকে সম্প্রসারিত বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

সোমবার (০১ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২.০০টায় জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে সম্প্রসারিত বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ১০ নং দোলারবাজার ইউনিয়নের চেয়ারম্যান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল কাদের, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল)। বিশেষ অতিথি ছিলেন জনাব শফিকুল ইসলাম খান, অফিসার ইনচার্জ (ওসি), ছাতক থানা এবং জনাব রঞ্জন কুমার ঘোষ, পুলিশ পরিদর্শক (তদন্ত), ছাতক থানা।

অনুষ্ঠানের আয়োজন করেন জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) আব্দুল লতিফ।

বক্তারা বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরে আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন। এসময় এলাকাবাসী নবাগত ওসি জনাব শফিকুল ইসলাম খানকে অভিনন্দন জানিয়ে সবসময় সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণের উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page