শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Headline :
মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ৪ জুন-উৎসবমুখর পরিবেশে প্রস্তুতি সম্পন্ন পুসাহ’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন; সভাপতি আশেক, সম্পাদক আরিফ মহেশখালীর মাটিতে ক্যাম্পাসের ডাক: চবির প্রাক্তনদের আবেগঘন সমাবেশ হিংসার দেয়ালে গণতন্ত্রের পোস্টার-অন্ধকারের অপচেষ্টা, আলোর পথে নির্বাচনী যাত্রা বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর দুই যুবক নিহত পুসাস শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত সাগরের অতল নীলিমায় নিভে গেল রশিদ মাঝির প্রাণপ্রদীপ জমি দখল ও চাঁদা দাবিতে যুবলীগ নেতা সালামত সিকদার সহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ শেষ মুহূর্তে উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে দ্বীপের একমাত্র টোলমুক্ত বিশাল পশুর হাট

“কক্সবাজার সরকারি কলেজে বিভাগীয় প্রধান হলেন হাসানুল ফরহাদ”

Oplus_16908288

এম কে তাহসিন ◾

দেশের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মহেশখালীর গর্বিত কৃতিসন্তান, বীর মুক্তিযোদ্ধা পল্লী চিকিৎসক ডা. সলিমুল্লাহ খানের কনিষ্ঠ পুত্র মোহাম্মদ হাসানুল ফরহাদ।

গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমিরুল আনোয়ার চৌধুরী আনুষ্ঠানিকভাবে তাকে এ দায়িত্ব অর্পণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন, যাতে অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করতে পারেন।

শিক্ষার্থীদের মতে, তার নিষ্ঠা, প্রজ্ঞা, নেতৃত্বগুণ ও আন্তরিক প্রচেষ্টার স্বীকৃতিই এই পদোন্নতি। তারা আশা করছেন, মো. হাছনুল ফরহাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ আরও সমৃদ্ধ, সুশৃঙ্খল ও অগ্রগতির পথে এগিয়ে যাবে।

এক প্রতিক্রিয়ায় হাসানুল ফরহাদ বলেন,“আল্লাহর অশেষ রহমত ও সবার দোয়া-ভালোবাসা নিয়ে আমি এই দায়িত্ব পালন করতে চাই। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে শিক্ষার্থীদের মানোন্নয়ন ও বিভাগকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করার।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page